পটুয়াখালীতে ৪৬ শতাংশ শিশুর দেহে মিলছে ক্ষতিকর সিসার উপস্থিতি। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের উদ্যোগে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।
আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সিসা দূষণ প্রতিরোধে স্থানীয় নীতিনির্ধারকদের সঙ্গে অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়েছে।
সভায় ইউনিসেফ জানায়, পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর এলাকায় ব্যাটারি পুর্নব্যবহার দোকানে কর্মরত ও এর আশপাশের শিশুদের রক্তের নমুনা এবং আউলিয়াপুর ইউনিয়নের পঁচা কোরালিয়া এলাকার মোট ২৪৮ জন শিশুদের রক্তের নমুনা সংগ্রহ করে গবেষণা করা হয়।
এ সময় বরিশাল ইউনিসেফ অফিসের স্বাস্থ্য কর্মকর্তা আহসানুল ইসলাম বলেন, ‘পটুয়াখালীর ৪৬ শতাংশ শিশুদের শরীরে মাত্রাতিরিক্ত সিসার উপস্থিত পাওয়া গেছে। এ ছাড়া দেশের চার জেলায় শিশুদের রক্তে সিসার সক্রিয় উপস্থিতি মিলেছে। রক্তে সিসার উপস্থিতি থাকা শিশুদের মধ্যে ৬৫ শতাংশের রক্তে এর পরিমাণ মাত্রাতিরিক্ত, যারা উচ্চঝুঁকিতে রয়েছে। পটুয়াখালী, টাঙ্গাইল, খুলনা, সিলেট এ চার জেলার শিশুদের ওপর গবেষণাটি পরিচালিত হয়েছে।’
এ সময় তিনি আরও বলেন, ‘পরীক্ষার আওতায় আসা ৯৮০ জন শিশুর সবার রক্তে সিসার উপস্থিতি মিলেছে। এর মধ্যে ৬৫ শতাংশ শিশুরই রক্তে সিসার মাত্রা যুক্তরাষ্ট্রের সিডিসি নির্ধারিত মাত্রা ৩ দশমিক ৫ মাইক্রোগ্রামের বেশি। এর মধ্যে ২৪ মাস থেকে ৪৮ মাস বয়সি শিশুদের শতভাগের শরীরেই সিসার উপস্থিতি পাওয়া গেছে।’
সভায় ‘শিশুদের জন্য সুস্থ জীবন বিনির্মানে সিসা দূষণমুক্ত পরিবেশ আমাদের অঙ্গিকার’ স্লোগান নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান। উপস্থিত ছিলেন আন্তজার্তিক শিশু বিশেষজ্ঞ ও আফ্রিকান নাগরিক প্রিসিলা, ইউনিসেফ বরিশালের প্রধান আনোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ার, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা, জেলা শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমানসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, শিক্ষক, স্বাস্থ্য কর্মী, চিকিৎসক, স্বেচ্ছাসেবকগণ।

পাবনার গোপালপুর মহল্লার হেমসাগর লেনের পৈতৃক বাড়িতে মহানায়িকা সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। আজ সোমবার পুষ্পমাল্য অর্পণ ও কেক কেটে দিনটি উদ্যাপন করেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও সাংস্কৃতিক কর্মীরা।
১১ মিনিট আগে
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত চলবে হাইকোর্টের বিচারকাজ। এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি রাখা হয়েছে।
১৫ মিনিট আগে
বাগেরহাটের মোল্লাহাটে ঘেরের মাছ চুরির অভিযোগে আব্দুস শুকুর মৃধা (৫০) নামের এক ব্যক্তির হাত-পা ও পাঁজরের হাড় ভেঙে দিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আঙরা এলাকায় এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচংয়ে টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে প্রায় ৫০০ একর বোরো জমির কাঁচা ধান। গত কয়েক দিনের বৃষ্টিতে উপজেলার ইকরাম গ্রামের হুগলি হাওরের কৃষকেরা এমন ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন। এমতাবস্থায় চরম দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটছে ওই এলাকার কৃষকদের। কোনো কোনো কৃষক আবার সর্বস্ব হারিয়ে হয়ে পড়েছ
৩০ মিনিট আগে