অনলাইনে জন্মনিবন্ধন ফরম বাংলা ভার্সন থেকে ইংরেজি ভার্সনে প্রস্তুত করে দেওয়ার জন্য ৩০০ থেকে ৫০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে অপারেটরের বিরুদ্ধে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন্দ্রে এই অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এই সেবা কেন্দ্রের অপারেটর মো. শাহ আলম প্রকাশ্যে স্কুল শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা আদায় করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবক। এমনকি চাহিদামত টাকা দিতে না পারায় অনেক দরিদ্র শিক্ষার্থীকে নিবন্ধন ফরম ইংরেজি ভার্সন না করেই ফিরে যেতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, একাধিক শিক্ষার্থীর তথ্য অনুযায়ী বিদ্যালয়ের ইউনিক আইডির ফরম পূরণ করতে জন্মসনদ ইংরেজি করতে হবে। এ কারণে সোমবার সকাল থেকে কয়েকশ শিক্ষার্থী উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন্দ্রে ভিড় করে জন্মনিবন্ধন ফরম ইংরেজি ভার্সন করার জন্য। এ সময় অভিযুক্তকে প্রকাশ্যেই টাকা নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা নির্বাচনী দায়িত্বে কলাপাড়ায় না থাকার সুযোগে শাহ আলম এ টাকা আদায় করছেন। চাকামইয়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা উদ্যোক্তা মো. শাহ আলম ডেপুটেশনে কলাপাড়া উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন্দ্রে কর্মরত থেকে অবৈধভাবে টাকা আদায় করছেন।
এদিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে শাহ আলম সেবাকেন্দ্র তালাবদ্ধ করে দেন। উপস্থিত শিক্ষার্থীরা বলেন, তারা সকাল থেকে অফিসের সামনে দাঁড়িয়ে আছেন। কিন্তু তার চাহিদামত টাকা দিতে না পারায় তাদের কাগজ নিচ্ছেন না।
নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামের প্রভাষ সরকার নামে একজন অভিভাবক বলেন, ‘৩০০ টাকা দিয়ে ছেলের জন্মনিবন্ধন ইংরেজি ভার্সন করেছি। সবাইকে বিভিন্ন পরিমাণে টাকা দিতে হয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত শাহ আলম বলেন, সরকারি নিয়ম অনুযায়ীই তিনি টাকা নিচ্ছেন। অনেককে বিনা টাকায় কাজ করে দিয়েছেন।
তবে, সরকারি ফি তিন শ’ বা পাঁচ শ’ টাকা কিনা এ প্রশ্নের উত্তর দিতে পারেননি।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, তিনি নির্বাচনী দায়িত্বপালনে বাউফলে আছেন। তবে সরকারি নিয়মের বাইরে টাকা নেওয়ার কথা না। বিষয়টি জেনে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ভাগ্যের চাকা ঘোরাতে প্রায় দুই বছর আগে স্ত্রী ও চার সন্তানকে নিয়ে নড়াইল থেকে নারায়ণগঞ্জে পাড়ি জমান নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আকরাম হোসেন বিশ্বাস (৫০)। সেখানে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে কাঁচামালের ব্যবসা করতেন তিনি।
১২ মিনিট আগে
ফরিদপুরের মধুখালী উপজেলায় এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম করে ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) রাত পৌনে ৮টার দিকে উপজেলার নওপাড়া বাজার থেকে বাগাট বাজারগামী আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও থানায় নেওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের পর এবার খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
৩৭ মিনিট আগে
রাজধানীর শীর্ষ সন্ত্রাসীরা এলাকার নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষকে সরিয়ে দিতে নতুন কৌশল নিয়েছে। তারা প্রতিপক্ষকে হত্যা করতে ভাড়াটে খুনি বা আহত করতে ভাড়াটে সন্ত্রাসী ব্যবহার করছে। তাদের এই কৌশল নিজেদের আড়ালে রাখার জন্য।
৬ ঘণ্টা আগে