
ভোলার লালমোহনে স্থানীয় সড়কে পিচ বোঝায় ট্রলির চাপায় মোটরসাইকেল চালক আহসানুল হক প্রভাত (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামের বটতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রভাত ওই গ্রামের মৃধা বাড়ির মনিরুল হক মিঠুর ছেলে। এ ছাড়া লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল সে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরছিল প্রভাত। এ সময় সামনে থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী ট্রলি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় প্রভাত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় ওই স্কুলছাত্রের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে