বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৭টায় নগরের বান্দ রোড হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতসহ প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এই মাঠে ঈদের নামাজ আদায় করবেন। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
এ ছাড়া নগরের কয়েকটি বড় মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে বায়তুল মোকারম মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৮টায় এবং জামে কসাই মসজিদ ও এবায়েদুল্লাহ মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত ও সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত হবে।
বরিশাল বিভাগের কয়েকটি মাদ্রাসায় প্রতিবছর বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেগুলোর মধ্যে বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা ও পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার শর্ষিনা মাদ্রাসায় সকাল ৮টায় এবং ঝালকাঠী সদরের বাসন্ডা নেছারাবাদ মাদ্রাসায় সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বরগুনার তালতলী উপজেলার ৯টি খাল খননে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সদস্য ও নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামরুজ্জামান বাচ্চু ও তাঁর লোকজন খালগুলো খনন করছেন। দায়সারা খনন করে খালের বাঁধ কেটে পানি প্রবেশ করানো হচ্ছে; যাতে খাল খননের অনিয়ম ধরা না পড়ে।
২ ঘণ্টা আগে
আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে দোল খাচ্ছে আমের মুকুল। সোনালি মুকুলে ভরে উঠেছে আমবাগানগুলো। তবে আবহাওয়া বিরূপ হলে আমের ফলন কেমন হবে তা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা। সেই সঙ্গে বাগান চাষে বাড়ছে উৎপাদন খরচ। তাই আম বিক্রি করে উৎপাদন খরচ উঠিয়ে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লাভের মুখ দেখতে...
৩ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দোকান ব্যবসায়ীদের তিন দিনের মধ্যে ফুটপাত ছাড়ার জন্য সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ (মো. আবুল হাসনাত)। নির্বিঘ্নে যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাত দখলকারীদর গত ২৫ ফেব্রুয়ারি তিনি এই আলটিমেটাম দিয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
গতকাল মেলায় প্রবেশ করতেই ঢাকের মৃদু আওয়াজ। রমনা কালীমন্দিরের দিকে বেশ ভিড়। সেখানে উপস্থিত লোকজনের পরনে নতুন জামাকাপড়। অনেকের মুখে আবিরের রং। দোলযাত্রায় আসা পুণ্যার্থী তারা। সেখান থেকে দুই তরুণী মেলায় ঢুকে পড়লেন হাতে আবির নিয়ে। খানিক মাখিয়ে দিলেন বন্ধুদের। আবিরের সেই রং যেন ছড়িয়ে পড়ল পুরো মেলায়।
৩ ঘণ্টা আগে