
বরিশালের মুলাদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা হয় ২০০৬ সালে। এরপর দেড় যুগ পেরিয়ে গেলেও এর শয্যার সংখ্যা বাড়েনি। বর্তমানে ১৯ শয্যার ভবনে চলছে চিকিৎসা সেবা। ফলে ভোগান্তিতে পড়েছেন রোগী ও চিকিৎসকেরা। বেশিরভাগ সময়ই হাসপাতালে ভর্তি রোগীদের মেঝেতে চিকিৎসা নিতে হয়। আর এক কক্ষে ২-৩ জন চিকিৎসক বসে রোগী দেখতে হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, ২০০৬ সালে হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ওই সময় নানান জটিলতায় ১৯ শয্যা ভবন নির্মাণে বিলম্ব হয়। ২০১৩ সালে হাসপাতালের ৩১ শয্যা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পরে পরিবার কল্যাণ ভবনে ভর্তি রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। ২০১৭ সালে ১৯ শয্যা ভবনের কাজ শেষ হলে সেখানেই চলছে রোগীর চিকিৎসা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান বলেন, ২০২০ সালে হাসপাতালের পরিত্যক্ত ভবন ভেঙে ৩১ শয্যার নতুন তিনতলা ভবন বরাদ্দ হয়। কিন্তু ঠিকাদার কোহিনূর এন্টারপ্রাইজ ওই সময়ে কাজ শুরু করেনি। বিষয়টি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানোর পরে ঠিকাদার ২০২২ সালে কাজ শুরু করেন। ২০২৪ সালের ৩০ জুন ভবনটি হস্তান্তরের কথা ছিল। কিন্তু ঠিকাদার পাইলিং এবং কয়েকটি পিলারের আংশিক কাজ করে ভবনটি ফেলে রেখেছেন। প্রায় দুই মাস ধরে কাজ বন্ধ রয়েছে।’
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও বলেন, ভবন না হওয়ায় ১৯ শয্যার হাসপাতালে ৫০ জনের বেশি রোগী ভর্তি করে চিকিৎসা দিতে হচ্ছে। এতে রোগী, চিকিৎসক ও সেবিকাদের (নার্স) অনেক সমস্যা হচ্ছে। এক কক্ষে ২-৩ জন চিকিৎসক বসে বহির্বিভাগের রোগী দেখতে হচ্ছে। সংকটের কারণে ছোট কক্ষে প্যাথলজির কাজ করতে হচ্ছে। হাসপাতালের গলিতে গ্লাস দিয়ে হোমিওপ্যাথিকসহ দুজন চিকিৎসকের বসার ব্যবস্থা করা হয়েছে। দ্রুত ৩১ শয্যার ভবনটি নির্মাণ করা হলে রোগী ও চিকিৎসকদের ভোগান্তি নিরসন হবে।
হাসপাতালের নার্স ইনচার্জ হামিদা বলেন, ১৯ জন রোগীর জায়গায় ৫০ জন রোগীর চিকিৎসা দিতে নার্সদের কষ্ট হচ্ছে। অনেক সময় রোগীর চাপ বেড়ে গেলে হাঁটার জায়গাও থাকে না।
এ ব্যাপারে কোহিনূর এন্টারপ্রাইজের সহকারী প্রকৌশলী স্বপন বসু বলেন, মুলাদী হাসপাতালের ৫ তলা ভিত বিশিষ্ট তিনতলা ভবনের পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। নতুন করে পাথর, সিমেন্টসহ প্রয়োজনীয় মালামাল কেনা হয়েছে। শিগগিরই কাজ শুরু করে দ্রুততম সময়ের মধ্যে ভবনটি হস্তান্তরের চেষ্টা করা হবে।

দেশে গত কয়েক বছরে জঙ্গিগোষ্ঠীর কোনো হামলা না হলেও জঙ্গিদের অস্তিত্ব পুরোপুরি শেষ হয়নি বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য জঙ্গি হামলা ও জঙ্গি সংগঠনগুলোর পুনর্গঠন চেষ্টার আশঙ্কায় পুলিশ নজরদারি রেখেছে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে সাদা পতাকা লাগানোর ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন...
৪ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার সাত দশক পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের আবাসনসংকট কাটেনি; বরং আবাসিক হলগুলোতে আবারও সিট দখলের সংস্কৃতি ফিরে আসার অভিযোগ তুলেছে বিভিন্ন ছাত্রসংগঠন। এসব অভিযোগের তির ছাত্রদল ও ছাত্রশিবিরের বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
গাজীপুর সদর উপজেলাধীন এলাকায় একসময় ১৩টি ইউনিয়ন পরিষদ ছিল। ২০১৩ সালে গাজীপুর ও টঙ্গী পৌরসভাকে একত্র করে এবং পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর কিছু এলাকা নিয়ে যাত্রা শুরু হয় গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক)। একই সঙ্গে অবশিষ্ট দূরবর্তী দুটি ইউনিয়ন পরিষদকে চারটিতে রূপান্তরিত করে পুনর্বিন্যস্ত গাজীপুর...
৫ ঘণ্টা আগে
বরিশালের বাজারে ইলিশের দেখা মিলছে না। যা উঠছে তার দাম আকাশচুম্বী। জেলেরা বলছেন, ভরা মৌসুমেও নদ-নদী, সাগর—কোথাও ইলিশের দেখা নেই। এরই মধ্যে ইলিশ উৎপাদন নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে মৎস্য অধিদপ্তর। তারা বলছে, জাটকা, মা ইলিশ এবং অভয়াশ্রমে ইলিশ রক্ষায় যে কার্যক্রম...
৫ ঘণ্টা আগে