পটুয়াখালীর বাউফলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। কঠোর লকডাউনে মানুষের মধ্যে সচেতনতা না থাকা ও স্বাস্থ্যবিধি না মানায় প্রতিনিয়ত করোনা সংক্রমণের হার বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়া থেকে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ১ হাজার ৭৩১ জনের নমুনা পরীক্ষায় ২৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে ৩৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, ৩ জন হাসপাতালের আইসোলেশনে রয়েছেন। বাকিরা হোম কোয়ারেন্টিনে আছেন। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়া থেকে এ পর্যন্ত ১ হাজার ৭৩১ জনের নমুনা পরীক্ষায় ২৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে বলেও জানান তিনি।
উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার প্রায় সকল ঘরের লোকজনদের মাঝে করোনার উপসর্গ আছে। তাঁদের মধ্যে অনেকেই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা না নিয়ে ঘরে বসে গোপনে স্থানীয় গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। এমনকি করোনার ভয়ে অনেকের নমুনা পরীক্ষাতেও অনাগ্রহ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, যে সকল রোগী হোম কোয়ারেন্টিনে আছেন তাঁদেরকে নিয়মিত মোবাইল ফোনের মাধ্যমে পরামর্শ দেওয়া হচ্ছে। সর্বোত্তম সেবা দিতে আমরা চেষ্টা করে যাচ্ছি। সংক্রমণ প্রতিরোধে সচেতনতার বিকল্প কোন কিছুই নাই।
প্রশান্ত কুমার সাহা আরও বলেন, চলমান লকডাউন বাস্তবায়নের জন্য এ পর্যন্ত ২টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭টি মামলায় ৫২ হাজার ৯৫৪ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আনিচুর রহমান।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে