
পটুয়াখালীর বাউফলে পূর্বশত্রুতার জেরে মো. রেদোয়ান সজিব (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ শনিবার দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সুলতানাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ছাড়া এলোপাতাড়ি পিটিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্র জানায়, মো. রেদোয়ান সজিব নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুকের সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয় নিয়ে তাঁর বিরোধের সৃষ্টি হয়েছিল। সেই বিরোধের জেড়ে সাবেক চেয়ারম্যান ইব্রাহিম ফারুকের ছেলে ইবনে ফারুক সৌমিকের নেতৃত্বে ১৫-২০ জন রেদোয়ানের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় রেদোয়ানের একটি পা ভেঙে গেছে এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের সৃষ্টি হয়েছে। স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে রেদোয়ানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
হামলার শিকার ছাত্রলীগ নেতা মো. রেদোয়ান সজিব বলেন, ‘আমি বাড়ির সামনে রাস্তায় দাঁড়ানো ছিলাম। এ সময় সৌমিকের নেতৃত্বে ১৫-২০ জন হঠাৎ হামলা করে। আমার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে সৌমিক সন্ত্রাসীদের নিয়ে পালিয়ে যায়।’
এ ব্যাপারে অভিযুক্ত ইবনে ফারুক সৌমিক আজকের পত্রিকাকে বলেন, ‘এমন কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই। নিজ বাসাতে অবস্থান করছি। নৌকার প্রচারণা নিয়ে ব্যস্ত আছি।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে