
বরিশালে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে এক ছাত্রীর আত্মহত্যা চেষ্টার খবর পাওয়া গেছে। আজ রোববার নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ছাত্রীর নাম সুমনা আক্তার (১৭)। সে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার সুমন মিয়ার মেয়ে।
কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার সকালে ইংরেজি দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল। সকাল পৌনে ১০টার দিকে শ্রেণিকক্ষে সুমনা নামে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
শেবাচিম হাসপাতালের মেডিসিন-২ বিভাগের চিকিৎসক অতুল কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ছাত্রী কীটনাশক জাতীয় কিছু খেয়েছে। তার পেট ওয়াশ করা হয়েছে। আপাতত সে শঙ্কামুক্ত।’
ছাত্রীর মা কলি বেগম জানান, শনিবার রাত ১১টা পর্যন্ত সে লেখাপড়া করেছে। সকালে তার সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যায়। পরে কলেজ থেকে ফোনে তাকে জানানো হয়, তার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। খবর পেয়ে সদর হাসপাতালে পৌঁছে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পান। তিনি আরও জানান, সুমনা এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। সুস্থ হলে তার কাছ থেকে আত্মহত্যা চেষ্টার কারণ জানা যাবে।

বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ভবিষ্যতে সুযোগ সৃষ্টি হলে ধাপে ধাপে জ্বালানির দাম আরও কমানো হবে।
৫ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোরিকশার হর্ন বাজানোকে কেন্দ্র করে চালককে মারধরে বাধা দেওয়ায় এক যাত্রীকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এরশাদ আলী নামের এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। নিহত জহুরুল প্রধান (৪৫) উপজেলার গোবিন্দগঞ্জ পৌরসভার চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক
২২ মিনিট আগে
উদ্ভাবক মো. সলেমান আলীকে দেশের গর্ব হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সলেমান আলী কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে নয়, নিজের মেধা, শ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আজকের অবস্থানে পৌঁছেছেন। একসময় তিনি একজন সাধারণ সাইকেল মেকার ছিলেন। আজ তিনি একজন সফল উদ্ভাবক। শিক্ষিত তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে সলেমানের...
২৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে সরকারি অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগে এক চিকিৎসকের দৌড়ে পালিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে