
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালী সরকারি জুবলি স্কুলের সাবেক শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার পরিবারকে ১ লাখ টাকা অনুদান দিয়েছে জামায়াতে ইসলামী। আজ শুক্রবার সকালে পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এই অনুদান হস্তান্তর করা হয়।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসেন হেলাল ওই পরিবারের সদস্যদের হাতে এককালীন অনুদানের টাকা হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন হৃদয় চন্দ্র তরুয়ার বাবা রতন চন্দ্র তরুয়া ও তাঁর মা, বোন, দুলাভাইসহ পরিবারের অন্য সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফখরুদ্দিন খান রাজী, জেলা জামায়াতের আমির প্রফেসর মোহাম্মদ শাহ আলম, জেলা সেক্রেটারি এ বি এম সাইফুল্লা, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, শহর আমির আবুল বাশার, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, জুবলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, করিম মৃধা কলেজের শিক্ষক অশোক দাস, গৌতম কুমার দাস প্রমুখ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতের নেতারা হৃদয় চন্দ্র তরুয়ার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তা ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালীর ২২ জনকে ২২ লাখ টাকা অনুদান দেওয়ার কথা জানানো হয়।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে