
বরিশালের মুলাদীতে এক দম্পতিকে মারধর করে কাঁঠাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মুলাদী পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগকারী মোশারেফ হাওলাদার (৬৫) ও তাঁর স্ত্রী মাহিনুর বেগম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আর অভিযুক্ত রাকিবুল হাসান রানা মৃধা মুলাদী পৌর যুবলীগ কর্মী।
মোশারেফ হাওলাদার লিখিত অভিযোগে উল্লেখ করেন, রাকিবুল হাসান রানা মৃধা তাঁর প্রতিবেশী। জমি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ রয়েছে। আজ শনিবার সকালে তাঁর গাছের ২০টি কাঁঠাল নিয়ে ভ্যানে বাড়ি যাওয়ার সময় পুরাতন বাসস্ট্যান্ডে পৌঁছালে রানা মৃধা পথরোধ করে তাঁর স্ত্রী মাহিনুর বেগমকে মারধর শুরু করেন। স্ত্রীকে রক্ষা করতে গেলে তাঁকেও মারধর করে রানা মৃধা কাঁঠালগুলো নিয়ে যান। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে রানা মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘মোশারেফ হাওলাদার ও তাঁর স্ত্রী আমাদের গাছের ২০ কাঁঠাল নিয়ে যাচ্ছিলেন। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তাঁদের থেকে কাঁঠাল রেখে দেওয়া হয়েছে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে থানায় মিথ্যা অভিযোগ করেছেন।’
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, যুবলীগ কর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ক্যানসারসহ বিভিন্ন রোগের ভুয়া চিকিৎসাপত্র দিয়ে সরকারের কল্যাণ তহবিলের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহায়কের (পিয়ন) বিরুদ্ধে। সম্প্রতি এক ভুক্তভোগীর অভিযোগের পর এমন ঘটনার কথা জানা যায়।
৫ ঘণ্টা আগে
চাঁদপুরের একাধিক উপজেলায় যত্রতত্র কৃষিজমি খনন করে মাছের ঘের বানানো হচ্ছে। এতে কৃষিজমির শ্রেণি পরিবর্তন হয়ে যাওয়ায় ধানসহ অন্যান্য ফসল উৎপাদন কমছে। এতে দেশের খাদ্যনিরাপত্তায় একটি বড় সংকট সৃষ্টির আশঙ্কা বাড়ছে।
৬ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির পৌরসভা মাগুরা। বছরের পর বছর নিয়মিত কর ও ভ্যাট পরিশোধ করছেন বাসিন্দারা। কিন্তু শহরের রাস্তাঘাট ভাঙাচোরা, ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে পড়ায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। আর সড়ক বাতি না থাকায় সন্ধ্যার পর তৈরি হয় ভুতুড়ে পরিবেশ। এতে ক্ষুব্ধ পৌরবাসী।
৬ ঘণ্টা আগে
ইয়াবা বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় কুড়িগ্রামে এক দম্পতিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৭ ঘণ্টা আগে