বরিশালের মুলাদীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দক্ষিণ চরডাকাতিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলো দক্ষিণ চরডাকাতিয়া গ্রামের মো. সুমন খানের ছেলে আরিয়ান খান এবং মো. জব্বার খানের মেয়ে সারিকা। এদের মধ্যে আরিয়ানের বয়স ২ বছর ৬ মাস এবং সারিকার বয়স ২ বছর ৪ মাস। তারা দুজন চাচাতো ভাইবোন।
আরিয়ানের দাদা মো. বাবুল খান জানান, সমবয়সী হওয়ায় সারিকা ও আরিয়ান একসঙ্গে খেলাধুলা করত। বেশির ভাগ সময়ই তারা একসঙ্গে থাকত। আজ বুধবার সকালে তারা দুজন বাড়ির সামনে খেলতে যায়। বেলা সাড়ে ১১টার দিকে আরিয়ানের বাবা সুমন খান বাড়িতে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পার্শ্ববর্তী রাড়ি বাড়ির সামনে পুকুর থেকে ডুবন্ত দুজনকে হাত ধরা অবস্থায় উদ্ধার করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের মুলাদী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরিয়ানের দাদি সুরাইয়া বেগম বলেন, খেলতে গিয়ে কোনো একসময় তারা পড়ে গিয়েছিল। পুকুরে পানি কম থাকায় তাদের ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে আরিয়ানের বাবা উদ্ধার করেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান।
মুলাদী হাসপাতালের চিকিৎসক তানজিলা সুখী বলেন, পানিতে ডোবার কিছুক্ষণের মধ্যেই আরিয়ান ও সারিকার মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় মুলাদী হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান বলেন, শিশুদের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। অভিভাবকদের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে