
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রশাসনে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটি হুঁশিয়ারি দিয়েছে, দেশে আর কোনো ষড়যন্ত্রমূলক নির্বাচন হতে দেওয়া হবে না।
শনিবার বরিশাল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, ‘গুন্ডা দিয়ে নির্বাচন করে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না। ভোটকক্ষ পাহারা দিতে এখন থেকেই ঘরে ঘরে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে।’
দিনব্যাপী এ সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনে জামায়াতের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এতে বিভাগের আট শতাধিক দায়িত্বশীল নেতা অংশ নেন।
বক্তব্যে দলের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, অতীতে নির্বাচনে ষড়যন্ত্র হয়েছে এবং এখনো সে আশঙ্কা আছে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা চাওয়া উচিত বলেও মত দেন তাঁরা। নেতারা বলেন, ‘ভোট যেন হয় শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক।’
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াত ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, জেলা আমির অধ্যাপক আবদুল জব্বার, পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ফরিদ, ঝালকাঠির আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ভোলার আমির মাস্টার জাকির হোসাইন, পটুয়াখালীর আমির অ্যাডভোকেট নাজমুল আহসান এবং বরগুনার আমির অধ্যাপক মাওলানা মহিব্বুল্লাহ হারুন।
সমাবেশের সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রামিসার মা মেয়েকে খুঁজতে খুঁজতে অভিযুক্তদের কক্ষে যান। এ সময় দরজা না খুলে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় প্রধান অভিযুক্ত সোহেল রানা (৩০)।
২৪ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি নাবিকের মধ্যে মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
প্রায় তিন মাস ধরে হরমুজ প্রণালি পারের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটিতে থাকা ৩১ নাবিকের সবাই বাংলাদেশি। গত ঈদুল ফিতর জাহাজে কেটেছে তাঁদের। ঈদুল আজহাও জাহাজেই কাটানোর আশঙ্কা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ৯টি পশুর হাট রয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চলতি ১৪৩৩ বঙ্গাব্দের জন্য এসব হাটের ইজারা দিতে দরপত্র আহ্বান করেছিল উপজেলা প্রশাসন। কিন্তু কাঙ্ক্ষিত দরপত্র না পাওয়ায় চারটি হাটের ইজারা হয়নি। যে পাঁচটি ইজারা দেওয়া হয়েছে, তা-ও আবার গত বছরের তুলনায় অর্ধেকের কম দরে।
৮ ঘণ্টা আগে