
ঢাকা-বরিশাল লঞ্চের কেবিনে যাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে সুমন সিপাই (৩০) নামক এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত সুমন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মৃত মানিক সিপাইয়ের ছেলে। তিনি সুরভী-৪ লঞ্চের কর্মচারী ছিলেন। ওই লঞ্চের কর্মচারী কেবিনে এক পোশাককর্মী তরুণী ঢাকা থেকে বরিশালগামী যাত্রী ছিলেন। ২০১৯ সালের ১৯ জুলাই রাতে ধর্ষণ ও হত্যার শিকার হন ওই তরুণী।
পরদিন সকালে অজ্ঞাত পরিচয়ে কেবিন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নের বড় পুইয়াডাটা গ্রামের মো. বজলু ব্যাপারী মরদেহটি তাঁর মেয়ে আঁখি আক্তারের বলে শনাক্ত করেন। আঁখি ঢাকায় স্বামীর সঙ্গে থাকতেন।
মামলার এজাহারে বজলু ব্যাপারী উল্লেখ করেন, জাতীয় পরিচয়পত্র করার জন্য আঁখি ঢাকা থেকে লঞ্চে বরিশালে রওনা হয়েছিলেন। সুমন সিপাইয়ের সঙ্গে পরিচয় হওয়ার পর তাঁর (সুমন) কেবিনে থাকতে দেয়। পরে রাতে কেবিনে ঢুকে আঁখিকে ধর্ষণ করেন সুমন। এ সময় আঁখি চিৎকারের চেষ্টা করলে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সুমনকে একমাত্র আসামি করে মামলার অভিযোগপত্র দিয়েছিলেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে