বরিশাল–৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের পক্ষ ত্যাগ করায় দলীয় পুরস্কার পেলেন মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান লিটন। শুক্রবার তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বরিশাল জেলা আওয়ামী লীগ।
এর আগে, ২০১৯ সালের ১৪ অক্টোবর অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে এমপি পঙ্কজ দেবনাথের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিটনকে বহিষ্কার করা হয়। মেহেন্দিগঞ্জে পঙ্কজ দেবনাথ বিরোধীরা বরিশাল জেলা আওয়ামী লীগ সমর্থিত। অভ্যন্তরীণ কোন্দলে বারবার রক্তাক্ত হচ্ছে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
দুই পক্ষের উত্থান-পতনের ধারাবাহিকতায় উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান লিটন প্রায় ৬ মাস আগে পঙ্কজ দেবনাথের পক্ষ ত্যাগ করে এমপি বিরোধী গ্রুপে যোগ দেন। এরই পুরস্কার হিসেবে শুক্রবার তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিবৃতি দেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এবং সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।
জেলা আওয়ামী লীগের এই দুই শীর্ষ নেতা বিবৃতিতে উল্লেখ করেছেন, মাহফুজুর রহমান লিটন দলীয় শৃঙ্খল মেনে সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ এবং মুজিব আদর্শে অবিচল থাকার প্রতিশ্রুতি দেওয়ায় তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় এক চিকিৎসক দম্পতির বিরুদ্ধে এক শিশু (১০) গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার শিশুটির মা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
৬ মিনিট আগে
জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাঁকে ফের...
১৩ মিনিট আগে
রাজধানীর উত্তরায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। পরে খালপাড় ও দিয়াবাড়ি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা মার্কেট, দোকানপাটও উচ্ছেদ করা হবে বলে জানানো হয়েছে।
১৯ মিনিট আগে
অনুষ্ঠানে জানানো হয়েছে, মিরপুর-১০, মিরপুর-১ ও মিরপুর-২ এলাকার মূল সড়কের ৮২৯ জন ভ্রাম্যমাণ ব্যবসায়ীর একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রথম ধাপে সেই তালিকা থেকে ২০২ জন হকারকে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হয়েছে।
২৪ মিনিট আগে