Ajker Patrika

ইসলামী আন্দোলন কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না: রেজাউল করিম

পটুয়াখালী প্রতিনিধি
ইসলামী আন্দোলন কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না: রেজাউল করিম
সম্মেলনে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। ছবি: আজকের পত্রিকা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ‘ইসলামী আন্দোলন কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না। আমাদের ব্যবহার করে কেউ ক্ষমতার মসনদে বসবে, সেই সুযোগ দেওয়া হবে না।’

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, ‘আমরা ক্ষমতার জন্য রাজনীতি করিনি না, যদি ক্ষমতার জন্য রাজনীতি করতাম তাহলে অনেকবার সংসদে বসতে পারতাম। কিন্তু তা করিনি। আমাদের ব্যবহার করে কেউ মসনদে বসে দুর্নীতি, অনিয়ম, গুম-খুনের রাজনীতি করবে—তা ইসলামী আন্দোলন সমর্থন করে না। ইসলামী আন্দোলন ন্যায়নীতির রাজনীতি করে, ক্ষমতার রাজনীতি করে না। যদি ক্ষমতার রাজনীতি করতাম তাহলে অনেক সুযোগ ছিল। সেই সুযোগ নিইনি। আগামীর বাংলাদেশ হবে ইসলামি বাংলাদেশ। যেখানে কোনো অন্যায় থাকবে না। মানুষ নিরাপদে বসবাস করবে।’

উপজেলা যুব আন্দোলনের সভাপতি এইচ এম নুরুল আমিন সম্মেলনে সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহা. আবু বকর ছিদ্দিক।

বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা যুব আন্দোলনের সভাপতি মোহাম্মাদ আলী হাসান রুহানী ও সাধারণ সম্পাদক কাজী মোসাদ্দেক বিল্লাহ রুমী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত