
বরিশালের হিজলায় সয়াবিনখেত থেকে খালেক মুন্সী (৫০) নামের এক মানসিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাউলতলা গ্রামের সয়াবিনখেত থেকে লাশটি উদ্ধার করে হিজলা থানা-পুলিশ। খালেক মুন্সী উত্তর মাউলতলা গ্রামের আব্দুল জলিল মুন্সীর ছেলে।
হিজলা থানা-পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় মাউলতলা গ্রামে সয়াবিনখেতে লাশ দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে সন্ধ্যায় লাশ উদ্ধার করা হলে স্বজনেরা খালেক মুন্সীর লাশ বলে শনাক্ত করেন। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন না থাকায় হিট স্ট্রোকে মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে ময়নাতদন্তের জন্য খালেক মুন্সীর লাশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দীর্ঘ দশ ঘণ্টা বন্ধ থাকার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আগামী ৬ আগস্ট পর্যন্ত আন্দোলন স্থগিত থাকবে বলে জানান তারা।
৩ মিনিট আগে
চলন্ত ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলওয়ের জুনিয়র ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) সুমন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৭ মিনিট আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১১ মিনিট আগে
২০ জুলাই রাতে বিশ্বকাপের ফুটবল খেলা দেখার জন্য এলাকায় ভূরিভোজের আয়োজন করা হয়। এতে কলাগাছের পাতায় খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়। এ সময় ইসমাইল হোসেন বিরোধপূর্ণ জমির কলাগাছ থেকে পাতা কাটার সিদ্ধান্ত নেন।
১৩ মিনিট আগে