
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিনের সহযোগী (জুনিয়র) জাতীয়তাবাদী আইনজীবী সমিতির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট রায়হান মারধরের শিকার হয়েছেন। গতকাল বুধবার রাতে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডে জয়নুল আবেদিনের বাসভবনে এ ঘটনা ঘটে। রায়হান বিএনপি নেতা জয়নুলের ঘনিষ্ঠ সহচর।
যুবদল ও ছাত্রদলের কিছু কর্মী তাঁকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যুবদলের এক শীর্ষ নেতাকে নিয়ে মন্তব্যের জেরে এ ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাতে যুবদল ও ছাত্রদলের কিছু কর্মী ওই বাসায় গিয়ে রায়হানের ওপর চড়াও হন। তাঁরা তাঁকে কিলঘুষি, চড়থাপ্পড় মারেন। তখন বাবুগঞ্জের নেতা-কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে জয়নুল আবেদিন এ নিয়ে রাতেই দুই পক্ষের সঙ্গে কথা বলে ক্ষোভ প্রকাশ করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ বিষয়ে অ্যাডভোকেট রায়হান বলেন, টুকটাক ভুল-বোঝাবুঝিতে এ ঘটনা ঘটেছিল। এটা নিজেদের মধ্যে হয়েছে। এর বেশি তিনি আর কিছু বলতে চাননি।
তবে প্রত্যক্ষদর্শী এক যুবদল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যুবদলের সিনিয়র এক নেতার স্বজন বরিশাল-৩ আসনের প্রার্থী। বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিন মনোনয়ন দাখিলের দিন জেলা প্রশাসকের কার্যালয়ে অ্যাডভোকেট রায়হান ওই যুবদল নেতাকে দেখে মন্তব্য করেছিলেন। এতে রায়হানের ওপর ক্ষুব্ধ হয়ে ওই যুবদল নেতার অনুসারীরা গতকাল রাতে হামলা চালান।
ঘটনার সময়ে থাকা বরিশাল কোতোয়ালি ছাত্রদলের সদস্যসচিব আল আমিন বলেন, ‘জয়নাল স্যারের নথুল্লাবাদের বাসার কাছেই আমার বাসা। শুনেছি সেখানে বুধবার রাতে ঝামেলা হয়েছে। কিন্তু এর সঙ্গে আমরা জড়িত নই।’
ঘটনাস্থলে থাকা বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম প্রিন্স বলেন, ‘নির্বাচন তো, তাই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
এ ব্যাপারে বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক এ এইচ এম তছলিম উদ্দিন বলেন, জয়নুল আবেদিনের বাসায় ছাত্রদল, যুবদলের কিছু নেতা-কর্মী দেখা করতে গিয়েছিলেন। ওই সময় হয়তো তাঁদের ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি, কথা-কাটাকাটি হয়েছে। তিনিও সেখানে ছিলেন। পরে ওই ঘটনা মীমাংসা করে দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া এলাকার রহমতগঞ্জে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই দই উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে বাজারজাত করায় একটি মিষ্টির কারখানার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২ মিনিট আগে
পাবনার সাঁথিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই প্রবাসীর স্ত্রীকে আটক করেছে। মৃত আলিফ রঘুনাথপুর গ্রামের মৃত রইচ শেখের ছেলে।
৪ মিনিট আগে
গাইবান্ধা শহর রক্ষা বাঁধের প্রায় দেড় কিলোমিটার অংশ ভারী বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অন্তত ২৫টি স্থানে ধস ও গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে, ক্ষতিগ্রস্ত স্থানে মাটির বস্তা ফেলে জরুরি মেরামত চলছে।
৪ মিনিট আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি যেন আরও ঘন হয়ে নামে। হলরুমের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। সেই স্নিগ্ধ সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনজুড়ে ভেসে ওঠে, ‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো...’। বাইরে বৃষ্টির ছন্দ আর ভেতরে নজরুলের প্রেম, দ্রোহ
৬ মিনিট আগে