পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে পাঁচ ফুট দৈর্ঘ্যের মৃত ইরাবতী ডলফিন। এটির প্রস্থ দুই ফুট। আজ রোববার বিকেলে সৈকতের জিরো পয়েন্টের পূর্ব পাশে ফিস ফ্রাই মার্কেট এলাকায় ডলফিনটি দেখা যায়। এর আগে গত ১১ মে সৈকতের ঝাউবন এলাকায় দু’টি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছিল।
কমিটির সদস্য আবুল হোসেন রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সদস্য জুয়েল রানা ডলফিনটি দেখতে পেয়ে খবর দেয়। পরে আমরা বন বিভাগকে জানাই। ধারণা করা হচ্ছে, গভীর সাগরে ডলফিনটি দুই-তিন দিন আগে মারা গেছে। কীভাবে প্রাণীটি মারা গেছে সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। তবে এটির পেট এবং পিঠে আঘাতে চিহ্ন রয়েছে।’
সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে। আজকে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির। সম্ভব হলে আমরা স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা–নিরীক্ষা করব।’
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজকের পত্রিকা বলেন, ‘ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। ডলফিনটির নমুনা সংগ্রহ করা হবে এবং পরে প্রাণীটিকে মাটি চাপা দেওয়া হবে।’
উল্লেখ্য, চলতি বছরে একটি নতুন প্রজাতিসহ মোট চারটি ইরাবতী ডলফিন সমুদ্র সৈকতে ভেসে এসেছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে