
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে ড. সাখাওয়াত সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচন প্রচার কমিটির সদস্য ছিলেন বলে জানিয়েছেন ছাত্র-শিক্ষকদের কেউ কেউ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্র আন্দোলনে চাপের মুখে তৎকালীন প্রক্টর ড. মো. আব্দুল কাইউম পদত্যাগ করতে বাধ্য হন। এরপর প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয় ড. রাহাত হোসেন ফয়সালকে। তিনি অব্যাহতি নিলে প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পান ড. এ টি এম রফিকুল ইসলাম। গত ১৬ ফেব্রুয়ারি ড. রফিকুল পদত্যাগ করলে প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পান ড. সনিয়া খান সনি। পাঁচ মাস ধরে প্রক্টর ড. সনি অনেকটা নিস্ক্রিয় ছিলেন।
নতুন প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াতকে নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপ লিংকার্স ইন বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে আজ সন্ধ্যা থেকে শিক্ষার্থীরা তীব্র সমালোচনা শুরু করেছেন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন প্রক্টর ২০২৩ সালে বরিশাল সিটি নির্বাচনে নৌকা মার্কার নির্বাচন প্রচারণা কমিটির ৬ নম্বর সদস্য ছিলেন। তিনি আওয়ামী ঘরানার ভিসিদের সময়ে পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম এমন একজন আওয়ামী সুবিধাবাদীকে দায়িত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ে নতুন করে বিতর্ক ছড়ালেন।
এ প্রসঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের ছাত্র এবং জুলাই আন্দোলনের সামনের সারির যোদ্ধা সুজয় শুভ বলেন, কথা ছিল আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে যুক্ত কাউকে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হবে না। কিন্তু কর্তৃপক্ষ (উপাচার্য) আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করছে। ড. সাখাওয়াত স্যার সিটি নির্বাচনে নৌকা মার্কার নির্বাচন প্রচারণা কমিটির ৬ নম্বর সদস্য ছিলেন। তিনি আওয়ামী ঘরানার ভিসিদের মাধ্যমে নানা সুযোগ-সুবিধা নিয়েছেন। এমন একজন শিক্ষককে প্রক্টর করায় শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
নতুন প্রক্টর ড. সাখাওয়াত হোসাইন বলেন, তিনি চিঠি পেয়েছেন। সবার সহযোগিতা চান।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে