
অনেক দিন পর যেন ধর্ম-বর্ণনির্বিশেষে সব শ্রেণির মানুষ মন খুলে একই উৎসবে মেতে ওঠার সুযোগ পেল। পয়লা বৈশাখে তাই বরিশালে সর্বস্তরের মানুষের ঢল নামে। নানা আয়োজনের মধ্য দিয়ে নগরীর সাধারণ মানুষসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের কর্মীরা বাংলা নববর্ষ বরণ ও পয়লা বৈশাখ উদ্যাপন করেছে।
দিনটিকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় নগরীর ব্রজমোহন (বিএম) স্কুল মাঠে উদীচী বরিশালের উদ্যোগে প্রভাতি অনুষ্ঠান, রাখি পরানোর পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ঢাক উৎসব, রাখি বন্ধন, উত্তরীয় প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনার পর সকাল ৮টায় চারুকলা বরিশালের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনীকুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
এ ছাড়া অশ্বিনীকুমার হলের সামনে খেলাঘর আসরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, সরকারি উদ্যোগে সার্কিট হাউস ও শিল্পকলা একাডেমিতে নানা আয়োজনসহ বৈশাখী শোভাযাত্রা বের হয়।
এ ছাড়া বিএম স্কুল মাঠে চলছে তিন দিনের মেলা। মেলায় হরেক রকমের পণ্যের পসরা বসেছে। শিশু-কিশোর, নারীরা ভিড় জমিয়েছেন। দিনভর এত উৎসবে যেন প্রাণ ফিরে এসেছে সংস্কৃতিতে।
উদীচীর বরিশাল জেলা সভাপতি বিশ্বনাথ দাস মুন্সি বলেন, অতীতের বিভেদ, বৈষম্য পেছনে ফেলে পৃথিবীর সব মানুষের মঙ্গল কামনায় গত প্রায় চার দশক ধরে উদীচী প্রভাতি অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করে আসছে।
সংস্কৃতিকর্মী এম এ মাসুদ বলেন, ‘আমরা অনেক দিন মন খুলে উৎসব কনতে পারিনি। এবার ভয় কেটে বৈশাখে প্রাণ ফিরে এসেছে।’

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে র্যাবের কটি, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
১০ মিনিট আগে
ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে আসামিকে স্বামী হিসেবে পেতে চান এক নারী (৩০)। এ জন্য ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল ও বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
১৫ মিনিট আগে
গ্রেপ্তার ২৭ জনকে সন্ধ্যা ৭টার পর আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। তাদের ফৌজদারি কার্যবিদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন...
২১ মিনিট আগে