
পটুয়াখালীর বাউফলে এক সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। আজ শুক্রবার সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের উদ্যোগে শহরের সদর রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সাথীর সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, সহসভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য সাইদুল ইসলাম প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, অনতিবিলম্বে মামলার বাদী মাদকাসক্ত বাউফলের কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যক্ষ সালাউদ্দিন পিকুর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নিতে হবে। একজন জনপ্রতিনিধি মাদকাসক্ত হতে পারেন না। তিনি মাদক গ্রহণ করলে এ নিয়ে সংবাদ প্রকাশেও বাধা থাকার কথা নয়। অথচ এ নিয়ে সংবাদ প্রকাশ করায় তিনি সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছেন। তাঁরা এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি জানান।
গত ২৬ জানুয়ারি দৈনিক যুগান্তরে কেশবপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সালাউদ্দিন পিকুর মদ্যপানের ছবি ভাইরাল শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে গত ৩১ জানুয়ারি যুগান্তরের সাংবাদিক আরিফুজ্জামান খান রিয়াদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেন ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন পিকু।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে