
পটুয়াখালীর বাউফল উপজেলায় মাইনুল ইসলাম (৩২) নামের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় জামায়াতে ইসলামীর যুব কমিটির নেতা দাবি করে তাঁকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন সংগঠনটির এক নেতা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রাম থেকে মাইনুল ইসলামকে আটক করে বাউফল থানা-পুলিশ। তিনি মমিনপুর গ্রামের মো. আব্দুস সালাম সিকদারের ছেলে এবং কেশবপুর ইউনিয়ন ছাত্রলীগের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সহসভাপতি।
মাইনুলের আটকের পর তাঁকে ছাড়াতে থানায় আসেন কেশবপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি গোলাম আবু সাঈদ। তিনি বলেন, ‘মাইনুল ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন না, বরং জামায়াতের যুব কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ জন্য থানায় গিয়েছিলাম।’
জানা গেছে, ২০২৪ সালের কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাইনুল ও তাঁর ভাই আমিনুল আওয়ামী লীগের পক্ষ হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ছিলেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরুজ্জামান সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘মাইনুলকে ছাড়ার সুযোগ নেই। তিনি নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত এবং এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছিলেন। পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে। আগামীকাল শুক্রবার তাঁকে আদালতে হাজির করা হবে।’
পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর বলেন, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত এলাকার বাসিন্দা শারমিন খাতুন। সম্বল শুধু বসতভিটা। কিন্তু পরিবারের কাজের পাশাপাশি নিজের আলাদা পরিচয় গড়ার স্বপ্ন ছিল তাঁর। তাই সাহস করে দুই বিঘা জমি চুক্তিতে নিয়ে গড়ে তুলেছেন মাল্টার বাগান।
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ক্যানটিন ও ক্যাফেটেরিয়াগুলোতে গ্যাসের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ায় লাকড়ির চুলায় রান্না করতে হচ্ছে। এতে রান্নার সময় যেমন বেড়েছে, তেমনি বাড়ছে জ্বালানি ব্যয়। বাড়তি এই খরচের প্রভাব পড়ছে খাবারের দাম, পদসংখ্যা ও মানে।
২ ঘণ্টা আগে
পযর্টন শহর কক্সবাজারের নির্জন রিসোর্টের পাশাপাশি চট্টগ্রাম নগরের অভিজাত এলাকা খুলশীর ভবনে আস্তানা গেড়েছিল আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দুই এলাকায় গ্রেপ্তার হওয়া ৬৯ বিদেশিকে এই আস্তানা তৈরিতে সহযোগিতা করেছেন বাংলাদেশি সদস্যরা।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের খুলশীতে গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সদস্য ৬৩ বিদেশি নাগরিককে বাংলাদেশে আনা তাদের সহযোগী মহসীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নগরের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান থানার ওসি মো. আব্দুর রহিম।
৪ ঘণ্টা আগে