
আইনজীবীদের ‘টাউট-বাটপার’ বলায় বিএনপির কেন্দ্রীয় সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।
আজ মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সদস্যসচিব আবুল কালাম আজাদ ইমন। বিচারক মুহম্মদ হাবিবুর রহমান চৌধুরী অভিযুক্ত ফরহাদকে সমন জারির নির্দেশ দেন।
ইমন জানিয়েছেন, ‘একজন সাবেক সংসদ সদস্য হিসেবে ফরহাদের এমন মন্তব্য শুধু আইনজীবী সমাজ নয়, পুরো দেশের পেশাজীবী সম্প্রদায়কে অপমানিত করেছে। তাঁর বক্তব্যে আমরা ক্ষুব্ধ ও মানহানিকর পরিস্থিতির শিকার হয়েছি। তাই আইনের আশ্রয় নিয়েছি।’
একই কারণে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন গত রোববার ফরহাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন। সেটি আদেশের জন্য রাখা হয়েছে।
প্রসঙ্গত, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট জয়নুল আবেদীন মনোনয়নপ্রত্যাশী। ৫ নভেম্বর বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে সেলিমা রহমানের সভায় ফরহাদ বক্তব্যের একপর্যায়ে আইনজীবীরা টাউট-বাটপার বলে মন্তব্য করেন। একটি মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের প্রতারণার কথা উল্লেখ করে ফরহাদ উল্লিখিত মন্তব্যটি করেন। পরে ফরহাদ এ বক্তব্যের জন্য সংবাদ সম্মেলন করে ক্ষমা চান।

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বাউসা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মহিনুল ইসলাম মহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোস্তফা মাঝি (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার সাচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নজির মাঝি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্
৬ মিনিট আগে
কিশোরগঞ্জের নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে জামাল উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে। ১ অক্টোবর আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা নিতে নিকলী থানাকে নির্দেশ দেন।
৮ মিনিট আগে
রাজধানীর মিটফোর্ডে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথরের আঘাতে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন...
১১ মিনিট আগে