
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) ও হাসপাতালের ছয় চিকিৎসকে আজীবন অবাঞ্ছিত ও শিক্ষানবিশ ছয়জনের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। আজ শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম এ তথ্য জানান।
অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান, আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি ও চিকিৎসকদের তালিকা প্রণয়ন করে সরকারি সংস্থার কাছে প্রদানের অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্তরা সবাই আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) দায়িত্বশীল নেতা। একই অভিযোগ শিক্ষানবিশ চিকিৎসকদের বিরুদ্ধেও।
চিকিৎসকেরা হলেন স্বাচিপের জেলা সাধারণ সম্পাদক অর্থোপেডিকস বিভাগের সিনিয়র কনসালট্যান্ট সুদীপ হালদার, শেবাচিম শাখার সাধারণ সম্পাদক মেডিকেল অফিসার এস এম সায়েম, শেবাচিম হাসপাতালের সাবেক পরিচালক বাকির হোসেন, কলেজের সাবেক অধ্যক্ষ এস এম সরোয়ার হোসেন, অর্থোপেডিকস বিভাগের আবাসিক সার্জন মাসরেকুল ইসলাম সৈকত ও মেডিকেল অফিসার শিরিন সাবিহা তন্বী।
শিক্ষানবিশরা হলেন মহসীন বিভা, আরিফুজ্জামান ইমন, সাদনান বাকির, প্রীতম দেবনাথ, আর্য্য বিশ্বাস ও আসিফুল ইসলাম।
এ ব্যাপারে শেবাচিম হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ছয়জন চিকিৎসককে হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে আজীবন অবাঞ্ছিত এবং ছয়জন শিক্ষানবিশের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।’

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৩৫ মিনিট আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৩৮ মিনিট আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৪২ মিনিট আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
১ ঘণ্টা আগে