
বরগুনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ জন। এ নিয়ে চলতি বছর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজর ৩৫৭ জন। এ দিকে আজ শনিবার (৫ জুলাই) বেলা ১টার দিকে জেলার বামনা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আ. রহমান মল্লিকের শিশুকন্যা রাইছা (১১) ডেঙ্গু রোগের লক্ষণ নিয়ে মারা গেছে বলে জানা গেছে।
শিশুটিকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালেই মারা গেছে ৬ জন। অন্যরা সবাই উন্নত চিকিৎসার জন্য বরিশাল কিংবা বিভিন্ন হাসপাতালে নেওয়ার পথে কিংবা হাসপাতালে মারা যায়।
চিকিৎসক মনিরুজ্জামান আজকের পত্রিকাকে জানান, কিছুদিন আগে শিশু রাইছার পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু নেগেটিভ আসে। তবে তার প্লাটিলেট কম হওয়ায় চিকিৎসক শিশুটিকে বরিশালে যাওয়ার পরামর্শ দেন। পরে বরিশালে পরীক্ষায় ওই রোগীর এনএসওয়ান নেগেটিভ ও প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে কিছু কম আসে। স্বজনেরা তাকে বাড়িতে নিয়ে আসে চিকিৎসকের ব্যবস্থাপত্রে ওষুধ সেবন করায়। আজ শনিবার দুপুরের দিকে শিশুটি গুরুতর অসুস্থ হলে তাকে বামনা হাসপাতালে আনা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে। তবে শিশুটি ডেঙ্গুর সব লক্ষণ নিয়ে মারা গেছে।

নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মো. আয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। গণনায় পাওয়া টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যবস্থাপনা কাজে ব্যয় করা হবে। মাজারের পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
৪৩ মিনিট আগে
মোটরসাইকেলটি সুমনের। সুমন নিজেই চালাচ্ছিলেন। আহত রবিউল পেছনে বসা ছিলেন। নতুন বাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তখন তাঁরা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এরপর পথচারীরা তাঁদের দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
১ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ২৬ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। উদ্ধারের সময় তাঁর ডান হাত ভাঙা, রগ কাটাসহ মুখের বাম পাশে ক্ষত দেখা গেছে। তাঁর পরনে ছিল কালো প্যান্ট ও ধূসর রঙের শার্ট।
১ ঘণ্টা আগে