
বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে অবৈধভাবে আহরিত ৪০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দেশের দ্বিতীয় বৃহত্তর মৎস্য বন্দর পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে এই অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানকালে কাউকে আটক করা যায়নি। পরে জব্দ করা জাটকা স্থানীয় মৎস্য বিভাগের মাধ্যমে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা এবং সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।
দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট রনক হাসান শাহরিয়ার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে অবৈধভাবে আহরিত জাটকা বিক্রির জন্য আনা হয়েছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা উদ্ধার করা হয়। এ সময় মৎস্য ব্যবসায়ীরা পালিয়ে যান। জাটকা নিধন রোধে আমাদের অভিযান চলমান থাকবে। ইলিশের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতেই এমন পদক্ষেপ।’

জ্বালানি তেলের সংকটের সুযোগে রাজশাহী ও গাজীপুরের কালীগঞ্জে তেল মজুত ও কালোবাজারির অভিযোগ উঠেছে। রাজশাহীতে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত তেল সংগ্রহ করে চড়া দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১ ঘণ্টা আগে
পার্ক ভিউ হসপিটাল লিমিটেডের অষ্টম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এস. খালেদ রোডের চট্টগ্রাম ক্লাবে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শেয়ারহোল্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন...
৪ ঘণ্টা আগে
হজযাত্রীদের ভ্রমণপ্রক্রিয়া সহজ ও নির্বিঘ্ন করতে ‘রোড টু মক্কা’ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
৪ ঘণ্টা আগে
হাসপাতাল থেকে ফিরে অলৌকিকভাবে সায়েম আবার জীবিত হতে পারেন– এ বিশ্বাস থেকে তাঁকে দাফন না করে বাড়ির উঠানে রেখে বিভিন্ন স্থান থেকে সাপুড়ে ও ওঝা দিয়ে ঝাড়ফুঁক দেওয়া হয়েছিল। পরে ব্যর্থ হয়ে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়...
৫ ঘণ্টা আগে