
হজযাত্রীদের ভ্রমণপ্রক্রিয়া সহজ ও নির্বিঘ্ন করতে ‘রোড টু মক্কা’ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে ধাফের ইবনে উবাইয়া। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের কাছে দোয়া প্রার্থনা করেন।
‘রোড টু মক্কা’ উদ্যোগটি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের একটি বিশেষ কর্মসূচি, যার মাধ্যমে হজযাত্রীরা নিজ দেশেই ইমিগ্রেশন, পাসপোর্ট যাচাই, স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন। এর ফলে সৌদি আরবে পৌঁছানোর পর যাত্রীদের ভোগান্তি কমে এবং যাত্রা আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হয়।

জেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে কুড়িগ্রাম সদরে গুচ্ছগ্রামের বন্দোবস্তকৃত জমিসহ খাস জমি ব্যক্তিমালিকানায় নামজারি করে দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (এসি ল্যান্ড) আরিফুল ইসলামের বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার চাপাপুর-নশরতপুর ভায়া বিহিগ্রাম সড়কটির সংস্কারের কাজ ছয় মাসে শেষ হওয়ার কথা থাকলেও তা দুই বছরেও শেষ হয়নি। ফলে সড়ক দিয়ে চলাচল করা ১০ গ্রামের মানুষ ভোগান্তি পোহাচ্ছে। সেই সঙ্গে সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
৪ ঘণ্টা আগে
দলের লোককে ঠিকাদারি কাজের অংশীদার না করায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য (এমপি) আবু সাঈদ চাঁদ রেলওয়ের একটি কাজ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাতে বাঘার আড়ানী রেলওয়ে স্টেশনে গিয়ে কাজ বন্ধ করেন তিনি।
৪ ঘণ্টা আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের গোলজার হোসেন (৫০) একসময় অভাবের তাড়নায় দিনমজুরি করতেন। এখন তিনি এলাকায় পরিচিত ধানখেতে মাছ চাষের সফল উদ্যোক্তা হিসেবে। তিনি শুধু নিজের ভাগ্যই বদলায়নি, তাঁর দেখানো পথে সচ্ছলতা এসেছে গ্রামের আরও অনেক পরিবারে।
৬ ঘণ্টা আগে