বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নে রাস্তা পারাপার হওয়ার সময় পিকআপ ভ্যানচাপায় এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬) বেলা ৩টার দিকে পাথরঘাটা-বামনা মহাসড়কের ডৌয়াতলা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম মোসা. সেতারা বেগম (৫৫)। তিনি ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ ডৌয়াতলা গ্রামের মৃত্যু আবদুল করিমের স্ত্রী।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় সেতারা বেগম তাঁর বাড়ির সামনে থেকে সড়ক পারাপার হচ্ছিলেন। এমন সময় পাথরঘাটা থেকে আসা দ্রুতগতিতে একটি মালবাহী পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা একটি ভ্যান গাড়িকে ধাক্কা দেয়।
তখন ভ্যান গাড়িটিসহ ওই দ্রুতগতির পিকআপটি সড়কে পাশে থাকা ওই নারীর শরীরের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু ঘটে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ হাওলাদার বলেন, নিহতের পরিবারের পক্ষে থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মো. আয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। গণনায় পাওয়া টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যবস্থাপনা কাজে ব্যয় করা হবে। মাজারের পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
৪২ মিনিট আগে
মোটরসাইকেলটি সুমনের। সুমন নিজেই চালাচ্ছিলেন। আহত রবিউল পেছনে বসা ছিলেন। নতুন বাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তখন তাঁরা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এরপর পথচারীরা তাঁদের দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
১ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ২৬ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। উদ্ধারের সময় তাঁর ডান হাত ভাঙা, রগ কাটাসহ মুখের বাম পাশে ক্ষত দেখা গেছে। তাঁর পরনে ছিল কালো প্যান্ট ও ধূসর রঙের শার্ট।
১ ঘণ্টা আগে