
স্বামী বন্যপ্রাণী নিধনের মতো অপরাধে জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়ে তালাক দিয়েছেন স্ত্রী। গত সোমবার রাতে জবাই করা দুটি হরিণসহ মো. হানিফা (৪৫) গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে তালাকের নোটিশ পাঠান স্ত্রী শাহীনুর বেগম (৪০)। বরগুনার পাথরঘাটায় এই চাঞ্চল্যকর ঘটনাটি এখন টক অব দ্য টাউন।
হানিফা পাথরঘাটা সদর ইউনিয়নের হাঁড়িটানা গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে তিনি পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে সস্ত্রীক বসবাস করে আসছিলেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলার খাল এলাকায় ঝটিকা অভিযান চালায় বন রক্ষীরা। এ সময় ইঞ্জিনচালিত ট্রলার থেকে জবাই করা দুটি হরিণ ও নয়টি বিশেষ ফাঁদসহ হাতেনাতে আটক করা হয় মো. হানিফাকে। পরে তাকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. পনির শেখ এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাস জেল খাটার আদেশ দেন।
আদালতের নির্দেশে জব্দকৃত হরিণের চামড়া ও শিং সরকারিভাবে সংরক্ষণ করা হয়েছে এবং মাংস কেরোসিন মিশিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে।
এ দিকে হানিফার এই অপরাধমূলক কর্মকাণ্ডে সামাজিকভাবে চরম অপদস্থ হন তার স্ত্রী শাহীনুর বেগম। তিনি জানান, হানিফা আগে সাগরে মাছ ধরতেন। কিন্তু ইদানীং তিনি অসাধু উপায়ে হরিণ শিকারে জড়িয়ে পড়েন। পরিবারের পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি কর্ণপাত করেননি।
শাহীনুর বেগমের ছোট ভাই জহিরুল ইসলাম বন বিভাগের পাথরঘাটা সদর বিট কার্যালয়ে মালির কাজ করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "হানিফার এই অবৈধ কারবারের কারণে বন বিভাগে কাজ করা আমার পক্ষে দুরূহ হয়ে পড়ছিল। বারংবার সতর্ক করার পরও তিনি অন্ধকার পথ ছাড়েননি। তাই পরিবারের সম্মান রক্ষার্থে আমার বোন এই সাহসী সিদ্ধান্ত নিয়েছে।’

হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হক (৩২) নামে মাদক মামলার এক হাজতি আসামি মারা গেছে। আজ বৃহস্পতিবার ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে পরিবারের দাবি, কারাগারে মারধর করে তাকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
২ মিনিট আগে
পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল এ অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্
৩ মিনিট আগে
নেত্রকোনা সদরে ব্যাটারিচালিত ভ্যানের কার্টনে লুকিয়ে রাখা ৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় রুজেল মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
১২ মিনিট আগে
আড়াই মাস আগে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা খাল থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। পিবিআইয়ের ভাষ্য, মরদেহটি জান্নাতুল ফেরদৌসের। তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ খালে ফেলে
১৪ মিনিট আগে