
মিয়ানমার থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে পাচারের সময় অভিযান চালিয়ে দুই লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
গতকাল রোববার রাত ১২টার দিকে সীমান্তবর্তী কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
বিজিবি জানায়, কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুই লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এসব ইয়াবা মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে ধারণা বিজিবির।
বিজিবি আরও জানায়, উদ্ধার করা ইয়াবার বিষয়ে উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ সীমান্তকেন্দ্রিক সব ধরনের অপরাধ দমনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।

দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের সব কনটেইনার টার্মিনাল একে একে চলে যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। চারটি টার্মিনাল বিদেশিদের কাছে ইতিমধ্যে দেওয়া বা দেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর এখন চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থ এবং বে পোর্ট-মাল্টিপারপাস...
৪ ঘণ্টা আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আলীকদম সীমান্ত এবং কক্সবাজারের রামু সীমান্তে ইয়াবা পাচার ও লুটে কিশোরদের অন্তত ১০০ গ্যাং জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। সীমান্তে মাদক কারবারিদের মূল শক্তি হয়ে উঠেছে তারা।
৪ ঘণ্টা আগে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু বিভাগে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিশু ও স্বজনেরা। এক শয্যায় তিন-চার শিশুর পাশাপাশি মেঝেতেও চলছে চিকিৎসা। অথচ প্রায় সাত বছর আগে নির্মাণ শেষ হওয়া ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতালটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় সংকট আরও
৫ ঘণ্টা আগে
ঢাকা মহানগরের প্রায় ৪ হাজার কিলোমিটার সড়কের মধ্যে লেনভিত্তিক বাস চলাচলের উপযোগী মাত্র ২৮০ কিলোমিটার। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় রয়েছে ১৬৮ কিলোমিটার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১২ কিলোমিটার। বাস রুট রেশনালাইজেশন নিয়ে মাঠপর্যায়ের জরিপে এসব তথ্য উঠে এসেছে।
৫ ঘণ্টা আগে