Ajker Patrika

বান্দরবানে অপহৃত ৬ রাবারশ্রমিক উদ্ধার, সন্দেহভাজন আটক

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে অপহৃত ৬ রাবারশ্রমিক উদ্ধার, সন্দেহভাজন আটক
উদ্ধারকৃত ছয় শ্রমিক। ছবি: সংগৃহীত

বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে অজ্ঞাতপরিচয় সশস্ত্র সন্ত্রাসীদের হাতে অপহৃত ছয়জন রাবারশ্রমিককে উদ্ধার করেছে সেনাবাহিনী। শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শ্রমিকেরা হলেন মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলিমুল্লা ও মো. রমিত।

সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপহরণের পর থেকেই বান্দরবান সেনা জোনের বিপুলসংখ্যক সদস্য গতকাল বৃহস্পতিবার থেকে আজ (২৪ এপ্রিল) ভোর ৫টা পর্যন্ত সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান চালান। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে একটি পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা শ্রমিকদের সেখানে রেখেই দ্রুত পালিয়ে যায়। পরে সেনাসদস্যরা ওই পাহাড় থেকে ছয় শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

এ সময় ম্যাংতাং ম্রো (৩০) নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।

উদ্ধারের পর প্রয়োজনীয় প্রাথমিক প্রক্রিয়া শেষে বাংলাদেশ সেনাবাহিনী শ্রমিকদের তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

উল্লেখ্য, ২২ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে টংকাবতী ইউনিয়নের ইসমাইলের রাবারবাগান এলাকা থেকে সশস্ত্র একটি গ্রুপ ছয় শ্রমিককে অপহরণ করে এবং তাঁদের মুক্তির জন্য ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপিতে যোগ দিচ্ছেন বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক, শেরেবাংলার নাতনি ফ্লোরা

শাহবাগ থানা চত্বরে ডাকসুর দুই নেতাকে মারধর

রাজশাহী-ঢাকা রুটে এসি বাসের ভাড়া বাড়ল ২০০ টাকা

শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে গণভোটের প্রচারের কোটি টাকা লুটপাটের অভিযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত