
সারা দেশের সঙ্গে গতকাল সোমবার সকাল থেকে বান্দরবানের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কে বন্যার পানি বেড়ে যাওয়ায় এ দুই পথে যান চলাচল সম্ভব হচ্ছে না।
সড়কে পানি বাড়তে থাকলে গতকাল সোমবার রাত থেকেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল কমে যায়। প্রায় ১৮ ঘণ্টা ধরে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুনভাবে বন্যার পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার মাতামুহুরি নদীর পানির বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাতামুহুরির বিপৎসীমা ধরা হয় ৫ দশমিক ৭ সেন্টিমিটার। আজ মঙ্গলবার সকালে নদীতে পানি প্রবাহিত হয়েছে ৬ দশমিক ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে। চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মজিদিয়া মাদ্রাসা ও নামার চিরিংগা পয়েন্টে শহররক্ষা বাঁধ উপচে বন্যার পানিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক তলিয়ে গেছে।
পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা বলেন, ‘চকরিয়া-বদরখালী সড়ক পানিতে তলিয়ে গেছে। ইউনিয়নের বেশির ভাগ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ চলছে।’
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, ‘মাতামুহুরির পানি বেড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ পৌর শহরের বেশির ভাগ এলাকা তলিয়ে গেছে। বন্যার্তদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে পাউবো চকরিয়ার উপবিভাগীয় প্রকৌশলী জামাল মোর্শেদ আজকের পত্রিকাকে বলেন, ‘টানা বৃষ্টির কারণে মাতামুহুরি নদীতে পানি বেড়েছে। বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পৌর শহরের মজিদিয়া মাদ্রাসা পয়েন্টে মাতামুহুরির পানি লোকালয়ে ঢুকে পড়েছে। বান্দরবানের আলীকদম ও লামায় বৃষ্টিপাত কমলে পানি দ্রুত নেমে যাবে বলে আশা করছি।’
এদিকে বন্যার পানিতে কেরানিহাট-বান্দরবান সড়কটি পানির নিচে তলিয়ে গেছে। এ কারণে গতকাল সোমবার সারা দেশের সঙ্গে বান্দরবানের সড়কযোগাযোগ বন্ধ হয়ে যায়।

গাইবান্ধার সাঘাটায় নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত নাতির ছুরিকাঘাতে দাদী ফিরোজা বেগম নিহত হয়েছেন। দাদা আব্দুল করিমকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত শাকিল মিয়াকে আটক করেছে পুলিশ।
৫ মিনিট আগে
ইলিশের ভরা মৌসুমেও পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা ও লোহালিয়া নদীতে নেই ইলিশ। দিনভর জাল ফেলেও মাছ না পেয়ে অধিকাংশ জেলে খালি হাতে ফিরছেন। এতে জেলে পরিবারগুলো আয়হীনতা, ঋণের চাপ ও অভাব-অনটনে পড়েছে।
১০ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থপাচারের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আরো ছয়জন সাক্ষ্য দিয়েছেন। আজ বুধবার (১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ তাঁরা সাক্ষ্য দেন।
১৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমিজমা লিখে না দেওয়াকে কেন্দ্র করে আলু ব্যবসায়ী আওলাদ হোসেন হত্যার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। নিখোঁজের ৫২ দিন পর বুধবার ভোরে চাইনপাড়া গ্রামের একটি গরুর ফার্মের রান্নাঘরের মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে