
বাগেরহাটের ফকিরহাটে একটি বাড়িতে চেতনানাশক ওষুধ স্প্রে করে এক দম্পতিকে অচেতন করে স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাফিজুর রহমান শিকারী (৭৭) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (এসআই) মারা গেছেন। তাঁর স্ত্রী নুরজাহান বেগম রিনা (৬৮) অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বেতাগা এলাকার বাড়িটিতে হাফিজুর রহমান ও তাঁর স্ত্রীকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁদের উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। রাত ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হাফিজুর রহমান ও তাঁর স্ত্রী ওই বাড়িতে থাকতেন। তাঁদের একমাত্র ছেলে নুরুল ইসলাম রিপন চাকরির কারণে ঢাকায় থাকেন। গতকাল বুধবার রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা কৌশলে ঘরের ভেতর চেতনানাশক ওষুধ স্প্রে করে। এতে ওই দম্পতি অচেতন হয়ে পড়লে ঘর থেকে স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে আজ থানা-পুলিশ, সিআইডি ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশের ভাষ্য, ঘরের ভেতর মালামাল ও বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। একটি জানালা খোলা পাওয়া গেছে। তবে স্থানীয় বাসিন্দাদের ধারণা, ঘটনার আগে কেউ ঘরের ভেতরে লুকিয়ে থাকতে পারে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চেতনানাশক ওষুধ স্প্রে করে চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতকারীরা। ওই ওষুধের বিষক্রিয়ায় হাফিজুর রহমানের মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের দায়ে নুর ইসলাম (৪০) নামের এক যুবককে মোট ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক দুটি মামলায় তাঁকে ৩০ বছর করে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
৪ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া জাহান সর্বোচ্চ নম্বর (১১৭৩) পেয়েও প্রশাসনের কৃতী শিক্ষার্থীদের তালিকায় স্থান পায়নি। অথচ তার চেয়ে কম নম্বর পাওয়া আট শিক্ষার্থীকে সংবর্ধনার জন্য ডাকা হয়েছে। অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে তৎক্ষণাৎ সুমাইয়া জাহানের আপত্তির মুখে স্থগিত করা হয় ক্রেস্ট বিতরণ।
৯ মিনিট আগে
নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ব্যাগের খোঁজে আজ বৃহস্পতিবার রাজশাহীতে এসেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। গত ২৪ ঘণ্টায় ব্যাগে থাকা ল্যাপটপের অবস্থান কয়েক দফা শনাক্ত হলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। ব্যাগ উদ্ধারে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), রেলওয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), র্যাব...
১২ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক পুলিশ সার্জেন্ট বেলায়েত হোসেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৮৯ লাখ ৭৭ হাজার ৭৪২ টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
১২ মিনিট আগে