
বাগেরহাটের মোল্লাহাটে বর্তমানে আশঙ্কাজনক হারে জ্বর, সর্দি ও কাশির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার সব বয়সী লোকজন এসব রোগে আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত হওয়া বেশির ভাগ রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। এদিকে উপজেলার বিভিন্ন হাটবাজারে গড়ে ওঠা ফার্মেসিগুলোয় প্যারাসিটামল, নাপা, অ্যান্টিবায়োটিক–জাতীয় ওষুধের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি অনেকে গোপন রেখে পারিবারিকভাবে সতর্ক থেকে নিয়মিত ওষুধ সেবন করে আসছেন। হোম কোয়ারেন্টিন ও বাড়ি লকডাউন পরিস্থিতি এড়াতে এবং করোনা আক্রান্ত কি না, তা পরীক্ষা করাতে চান না তাঁরা। এতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক দিন ধরে হঠাৎ করে উপজেলার বিভিন্ন এলাকার নানা বয়সী লোকজনের জ্বর, সর্দি ও কাশি দেখা দিয়েছে। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুসহ বিভিন্ন বয়সের আক্রান্ত রোগীরা চিকিৎসাসেবা নিতে আসছেন। আবার অনেকে গোপনীয়ভাবে ফার্মেসি থেকে ওষুধ এনে খাচ্ছেন। করোনার ভয়ে লোকজন টেস্ট করাচ্ছেন না। আর যাঁরা করাচ্ছেন, তাঁদের মধ্যে অনেকেই করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, সাধারণত আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি-কাশি, জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। যেহেতু সময়টা ভালো যাচ্ছে না তাই যাঁরা জ্বরসহ সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছেন তাঁদের যত্রতত্র ঘোরাঘুরি না করা ভালো। তা ছাড়া ঘরে পুরোপুরি বিশ্রামে থাকার পাশাপাশি তরলজাতীয় খাবার ও বিভিন্ন ফলমূল খাওয়া এবং চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিতে হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন বলেন, আগামীকাল সোমবার থেকে কোভিড-১৯–এর সংক্রমণ রোধে করোনা রোগী শনাক্তকরণ ও কোভিড টেস্ট যাতে মোল্লাহাটে শতভাগ করা যায়, সেই লক্ষ্যে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় উপজেলার ৭ ইউনিয়ন থেকেই নমুনা সংগ্রহ করা হবে; যা এত দিন শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতো। ইউনিয়নভিত্তিক যেসব বাড়িতে জ্বর, সর্দি, কাশি বা করোনার উপসর্গ দেখা দেবে, সেসব বাড়ির তথ্য স্বেচ্ছাসেবকেরা সংগ্রহ করবেন এবং তাঁদের নির্ভয়ে করোনা টেস্ট করানোর জন্য উৎসাহ করবেন। তিনি আরও বলেন, করোনা রোগীকে অবহেলা করার কিছু নেই। যাঁরা করোনা শনাক্ত হবেন, তাঁদের পরিবারের চিকিৎসা এবং সার্বিক সহায়তা উপজেলা প্রশাসন করবে।

নাটোরের গুরুদাসপুরে মোহিরুল ইসলাম নামের এক কৃষকের পরিবারে হামলা, বাড়িঘর ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা জিল্লুর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগী নিরাপত্তা চেয়ে ৯৯৯-এ ফোন দেন। পুলিশ ঘটনাস্থলে গেলেও থানায় অভিযোগ না দেওয়ায় ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।
১১ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার রসুলপুর মাহতাবিয়া দ্বি-মুখী স্কুল অ্যান্ড কলেজের দায়িত্ব হস্তান্তরকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিদায়ী অধ্যক্ষের বিরুদ্ধে সরকারি নীতিমালা লঙ্ঘন, স্বেচ্ছাচারিতা এবং রাতের আঁধারে বিদ্যালয়ের সৌরবিদ্যুৎ সামগ্রী চুরির অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেছেন, ‘জনগণের টাকায় মহাসড়কে পার্ক করা ছিল প্রতারণা। ৭ কোটি টাকায় পার্ক করেছিলেন আওয়ামী লীগের তৎকালীন মেয়র। বরিশালকে বাঁচাতে এ ধরনের পরিবেশবিরোধী কাজ যাতে আর না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বর্জ্যকে কী করে সম্পদে পরিণত করা যায়, তা নিয়
২ ঘণ্টা আগে
বাগেরহাটে হামলায় নিহত বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়লের দাফন সম্পন্ন হয়েছে। এই ঘটনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি অভিযোগ করেছে। জামায়াতের তিন কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, এখনো মামলা হয়নি, তবে হত্যাকারীদের শনাক্তে একাধিক দল কাজ করছে।
২ ঘণ্টা আগে