বাগেরহাটের মোরেলগঞ্জে বাঘের আক্রমণে অনুকুল গাইন (৪২) নামে এক মাছ শিকারি আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে পূর্ব সুন্দরবনের পশ্চিম আমুরবুনিয়ার সুধীরের সিলা খালের মাথায় মাছ শিকার করতে গিয়ে তিনি বাঘের কবলে পড়েন। আহত অনুকুল আমুরবনিয়া গ্রামের মুকুন্দ গাইনের ছেলে।
আহত অনুকুলের চাচাতো ভাই নিধির গাইন বলেন, অনুকুল ও তাঁর প্রতিবেশী মাহবুব শেখ (৩৫) দুজন মিলে সকালে সুধীরের সিলা এলাকায় চরগড়া দিয়ে মাছ ধরছিল। এ সময় সুন্দরবন থেকে খালের পাড়ে আসা একটি বাঘ হঠাৎ আক্রমণ করে অনুকুলকে। তার সঙ্গে থাকা মাহবুবের চিৎকারে নিকটস্থ আমরবুনিয়া গ্রামের ১৫-২০ জন ব্যক্তি অনুকুলকে উদ্ধার করে। বেলা সাড়ে ১২টার দিকে তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন মুফতি জানান, অনুকুলের কোমরের ডান পাশে বাঘের আক্রমণে দুটি গভীর ক্ষত হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. শাজাহান আলী বলেন, বাঘের হামলায় আহত অনুকুলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। আমরা তার খোঁজ নিচ্ছি।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাওনা টাকার বিষয়ে কথা বলতে এক গৃহবধূকে বাসা থেকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ ঘটনায় মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আরিফ আহম্মেদ (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটকের দাবিতে কয়েক হাজার বিক্ষুব্ধ মানুষ ঘটনাস্থল ঘেরাও করে বিক্ষোভ করছেন।
১ ঘণ্টা আগে
রাজেনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে। গত ১৫ এপ্রিল রামেক হাসপাতালে মৃত সন্তানের জন্ম দেন রাজেনা। তখন অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাঁর। এতে তাঁর কিডনির কার্যক্ষমতা একেবারেই কমে যায়।
২ ঘণ্টা আগে