বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে কয়লাবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। আজ শুক্রবার দুপুরে পশুর নদীর কানাইনগর সংলগ্ন এলাকায় ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১’ নামের লাইটার জাহাজটির তলা ফেটে ডুবে যায়।
এর আগে, আজ সকাল পৌনে ৯টার দিকে চরে ধাক্কা লেগে তলা ফেটে কানাইনগর এলাকায় আটকে যায় জাহাজটি। তবে লাইটারে থাকা ১২ জন কর্মচারী তাৎক্ষণিকভাবে সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হয়েছেন।
হাড়বাড়িয়া এলাকায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে ৮০০ টন কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়া উদ্দেশে যাচ্ছিল লাইটারটি। জাহাজটি ডুবে গেলেও চ্যানেলে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ লাইটার শ্রমিক অ্যাসোসিয়েশনের সহ–সভাপতি মাইনুল হোসেন মিন্টু বলেন, ডুবে যাওয়া জাহাজটি কয়লাবোঝাই করে যশোরের নোয়াপাড়া ঘাটে যাচ্ছিল। পশুর নদীর কানাইনগর এলাকায় পৌঁছালে চরে ধাক্কা লেগে লাইটারটির তলা ফেটে যায়।
পরে দুপুরের দিকে জোয়ার আসলে লাইটারটি ডুবে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে মালিক পক্ষ লাইটারটিকে উদ্ধার করবেন বলে জানান এই শ্রমিক নেতা।

কিশোরগঞ্জের ইটনায় প্রায় ৫০ বছর পর ফিরল ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ১০টি নৌকার প্রতিযোগিতা আর মাঝিদের বইঠার শব্দ, গানের সুর ও মানুষের চিৎকারে মুখর হয়ে ওঠে সুরমা নদীর দুই পাড়।
৪ মিনিট আগে
ভোলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলায় খননযন্ত্র (ড্রেজার), বালু বহনে ব্যবহৃত বাল্কহেড, নৌকাসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার দিবাগত রাতে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর হোসেনসংলগ্ন এলাকায় নদী থেকে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
১৩ মিনিট আগে
মানুষের আয় বাড়েনি, কিন্তু ব্যয় বেড়েছে। সরকারে আসার আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কিছুই বাস্তবায়িত হয়নি। নির্বাচন-পরবর্তী ছয় মাসে সরকার কয়েকটি কার্ড ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি।
৩০ মিনিট আগে
আসলাম খানের চাচাতো ভাই মো. মিরাজ খান বলেন, তাঁদের বাসা শনিরআখড়া এলাকায়। জিয়া সরণি রোডে আসলাম খানের ক্রোকারিজের দোকান রয়েছে।
৩৯ মিনিট আগে