বাগেরহাটের রামপালে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে হাফেজ ইবারত আলী (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মোংলা-খুলনা মহাসড়কের ভাগাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইবারত আলী উপজেলার ইসলামাবাদ গ্রামের কাওছার আলীর ছেলে। তিনি এলাকায় ‘বড় হাফেজ সাহেব’ নামে পরিচিত ছিলেন।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, মোংলা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ভাগাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইবারত আলীর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ইবারত আলী মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি জানান, বাসটিকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
২৩ মিনিট আগে
চক্রটি দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে বিদেশে ওষুধ পাচার করে আসছিল। বাংলাদেশে তুলনামূলক কম দামে পাওয়া যায়—এমন বিভিন্ন ওষুধ, বিশেষ করে ক্যানসারসহ জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ চক্রটি বিদেশে পাঠাত।
৩৪ মিনিট আগে
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে...
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আয়োজিত এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে চেয়ারম্যান করে ১০ সদস্যের...
১ ঘণ্টা আগে