
বাগেরহাটের মোরেলগঞ্জের ভাটখালী বাজারের ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট আউটলেটে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের সাড়ে তিন মাসের বেশি সময় পার হলেও রহস্য উদ্ঘাটন হয়নি। এ অবস্থায় নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত রয়েছেন ওই বাজারের ব্যবসায়ীরা।
ভাটখালী বাজারের ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট আউটলেটের পরিচালক মো. নাইম রাকিব বলেন, ‘গত ২৮ নভেম্বর দিবাগত রাতে ভাটখালী বাজারের ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট আউটলেটের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ৮ লাখ ২৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতেরা। এ ঘটনায় দুবার মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’ তিনি আরও বলেন, ঘটনার পরদিন মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমান ও মোরেলগঞ্জ থানার তৎকালীন ওসি মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আউটলেটের সিসি ক্যামেরার ফুটেজও দেওয়া হয় পুলিশকে। কিন্তু এরপর সাড়ে তিন মাস অতিবাহিত হলেও এখনো কোনো কিছুই হয়নি।
বাজারের মুরগি ব্যবসায়ী মো. মেহেদী হাসান বলেন, ‘বাজারে ২০০-এর মতো ব্যবসায়ী রয়েছেন। বেশির ভাগ ব্যবসায়ী ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট আউটলেট থেকে লেনদেন করি। পাশাপাশি সেখানে সিন্দুক থাকায় কিছু টাকা ও মূল্যবান জিনিসপত্রও রাখতাম। সিসি ক্যামেরা থাকার পরেও এত বড় ঘটনা ঘটল, কিন্তু এত দিনেও ডাকাতেরা শনাক্ত না হওয়ায় আমরা সবাই আতঙ্কে রয়েছি।’
এ বিষয়ে ভাটখালী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তালুকদার ফারুক হোসেন বলেন, পুলিশের তৎপরতা দেখে মনে হয়েছিল যে ডাকাতির ঘটনা উদ্ঘাটিত হবে। কিন্তু এত দিনেও ডাকাতেরা শনাক্ত না হওয়ায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়েছেন।
মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামছউদ্দিন বলেন, ডাকাতির ঘটনায় এজেন্ট আউটলেটের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ আটকের পর মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে সদর থানায় মুচলেকা দেওয়ার পর তাঁদের দুজনকে পাসপোর্ট অফিসের স্টাফদের জিম্মায় দেওয়া হয়।
১৬ মিনিট আগে
ফেসবুকে ‘জুলাই ব্যবসায়ী’ ও ‘হাদী ব্যবসায়ী’দের সমালোচনা করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি ও ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১২ আগস্ট) রাতে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী।
২২ মিনিট আগে
বিদ্যুৎ উৎপাদন স্বল্পতার কারণে ব্যাপক লোডশেডিং এবং এ নিয়ে জনমনে অসন্তোষের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়ার গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।
২৬ মিনিট আগে
পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি, নগরঘাটা ও শাকদহ বিল এলাকায় শত শত হেক্টর মৎস্য ঘেরের আইলে মাচা পদ্ধতিতে বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে। প্রতিটি ঘেরের আইলে লাউ, কুমড়া, করলা, কুশি, খিরাই, বেগুন, পুঁইশাক, বরবটি, ধুন্দুল, ঝিঙে ও লালশাকের চাষ করা হয়েছে।
১ ঘণ্টা আগে