বাগেরহাটের ফকিরহাটে শিশু হত্যার দায়ে মোসা. রিকু বেগম (৬০) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ফাইজুর রহমান এই রায় ঘোষণা করেন। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক রয়েছেন।
দণ্ডাদেশপ্রাপ্ত মোসা. রিকু বেগম ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের মো. বাবর আলী শেখের স্ত্রী।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের মাসুদ শেখের ৫ বছর বয়সী ছেলে সাজ্জাত হোসেন নিখোঁজ হয়। পরদিন ১১ ফেব্রুয়ারি স্থানীয় শামীম নামে এক ব্যক্তির ঘেরের পাশে পরিত্যক্ত কচুরিপানার মধ্য থেকে সাজ্জাতের মরদেহ উদ্ধার করা হয়।
এর পরের দিন ১২ ফেব্রুয়ারি সাজ্জাতের বাবা মাসুদ শেখ রিকু বেগমকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় মাসুদ শেখ অভিযোগ করেন, রিকু বেগম তার ছেলেকে গলা টিপে হত্যা করেছে।
মরদেহের ময়নাতদন্ত, দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই আদেশ দেন। এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মো. আলতাফ হোসেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. ফয়সাল আরেফিন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আলতাফ হোসেন বলেন, হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমনার আদেশ দিয়েছেন আদালত। আসামি পলাতক রয়েছেন।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
২ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৩ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৩ ঘণ্টা আগে