ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগর-সংলগ্ন পশুর নদে তিন দিন ধরে ভাসছিলেন ১৬ জেলে। মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চান তাঁরা। পরে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ গিয়ে তাঁদের উদ্ধার করে।
রোববার (২৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা গেছে, বাগেরহাটের শরণখোলার রায়েন্দা থেকে গত ১৯ আগস্ট মাছ ধরতে সাগরে যান ১৬ জেলে। দুই দিন মাছ ধরার পর ২১ আগস্ট তাঁদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর তাঁরা পশুর নদে দিক হারিয়ে ভাসতে থাকেন। তখন মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি তাঁরা।
ভাসতে ভাসতে ২৩ আগস্ট রাতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে লোকমান নামে এক জেলে ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি তাঁদের উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
খবর পেয়ে ৯৯৯ থেকে বাগেরহাট নৌপুলিশ, মোংলা কোস্টগার্ড ও নৌবাহিনীর কন্ট্রোল রুমে বিষয়টি জানানো হয়। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল ফজলে রাব্বি মিয়া কলটি গ্রহণ করেন। পরে ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই মো. রবিউল ইসলাম কোস্টগার্ড ও নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করে উদ্ধার কার্যক্রম সমন্বয় করেন।
এরপর নৌবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজ ১৬ জেলেকে উদ্ধারে অভিযান শুরু করে। তবে মোবাইল নেটওয়ার্কের সমস্যার কারণে তাঁদের সঠিক অবস্থান জানতে কিছুটা সময় লাগে।
দীর্ঘ অনুসন্ধানের পর বঙ্গোপসাগর-সংলগ্ন পশুর নদ থেকে ১৬ জেলে ও তাঁদের বিকল নৌযানটি উদ্ধার করে নৌবাহিনী। পরে তাঁদের নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া হয়।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
১ ঘণ্টা আগে