Ajker Patrika

মোরেলগঞ্জে নিখোঁজের এক দিন পর খালে কিশোরের ভাসমান মরদেহ

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ২২: ৩২
মোরেলগঞ্জে নিখোঁজের এক দিন পর খালে কিশোরের ভাসমান মরদেহ
প্রতীকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের এক দিন পর খাল থেকে মফিজুল ইসলাম (১৩) নামে এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মফিজুল ইসলাম মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

গতকাল সোমবার বিকেলে খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি মফিজুল। পরিবারের সদস্যরা অনেক খুঁজেও তাকে পায়নি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত