Ajker Patrika

মালিবাগে আবাসিক হোটেলে প্রবাসীর লাশ উদ্ধার

আজকের পত্রিকা ডেস্ক­
মালিবাগে আবাসিক হোটেলে প্রবাসীর লাশ উদ্ধার
ফাইল ছবি

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একটি আবাসিক হোটেল থেকে এক সৌদিপ্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. আরাফাত ইসলাম (২৩)। এ ঘটনায় করা মামলায় কথিত প্রেমিকা স্বর্ণা বিনতে মিম নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে আরাফাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। রামপুরা থানার এসআই সফিকুল ইসলাম খান বলেন, গতকাল ভোরে মালিবাগ চৌধুরীপাড়ায় আর ইসলাম নামের একটি আবাসিক হোটেলের পাঁচতলার রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আরাফাত ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই সফিকুল বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ওই যুবক সৌদিপ্রবাসী ছিলেন। তিনি কয়েক মাস আগে ঢাকায় আসেন। স্বর্ণা বিনতে মিম নামে তার এক প্রেমিকাকে নিয়ে ১৮ ডিসেম্বর ওই হোটেলে ওঠেন তাঁরা। পরে তাঁদের মধ্যে মনোমালিন্য হলে প্রেমিকা সেখান থেকে চলে যান।

এ ঘটনায় আরাফাতের মা-বাবা আত্মহত্যা প্ররোচনায় মামলা করলে অভিযুক্ত স্বর্ণা বিনতে মীমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত