
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাবের বার্তায় বলা হয়, দক্ষিণ বনশ্রীর নিজ বাসায় খুন হওয়া স্কুলছাত্রীকে হত্যা মামলার সন্দেহভাজন আসামি হোটেলকর্মী মিলন র্যাবের জালে আটক।
তবে মিলনকে কোন এলাকা থেকে কখন আটক করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানায় র্যাব।
গত শনিবার ১০ জানুয়ারি বিকেলে রাজধানীর দক্ষিণ বনশ্রীর এল-ব্লকের প্রীতম ভিলা নামের একটি ভবন থেকে ফাতেমা আক্তার লিলির গলাকাটা লাশ উদ্ধার করা হয়। মেয়েটি রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। ফাতেমা হবিগঞ্জের লাখাই থানার বামৈন গ্রামের সজিব মিয়ার মেয়ে। সে মা-বাবা ও বোনের সঙ্গে ওই বাসায় থাকত।
ঘটনাস্থলে থাকা খিলগাঁও থানা-পুলিশের এক কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের সময় ফাতেমার মা-বাবা এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন এবং বোন জিমে ছিলেন। ফাতেমা বাসায় একাই ছিল।
পুলিশ জানায়, ফাতেমার বাবা সজীব মিয়ার একটি হোটেল রয়েছে। সেখানকার এক কর্মচারী দুপুরের খাবার খেতে তাঁর বাসায় ঢুকেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে ওই যুবকের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৯ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৬ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩৩ মিনিট আগে