
নেত্রকোনার মোহনগঞ্জে রনি তালুকদার (৩৮) নামের আওয়ামী মৎস্যজীবী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে পৌর শহরের মাইলোড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রনি তালুকদার মোহনগঞ্জ পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্যসচিব। তিনি পৌর শহরের মাইলোড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীরা মোহনগঞ্জে একটি মিছিল বের করেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই মিছিলে হামলা চালান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পরে রেলস্টেশনের কাছে মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে।
মামলার অভিযোগ অনুযায়ী, অর্ধশতাধিক ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা করেন। ওই সময় বিএনপি নেতা বাড়ির ভেতরে ছিলেন। হামলাকারীরা ঘরের দরজা-জানালায় কুপিয়ে ক্ষতিগ্রস্ত করলেও ভেতরে ঢুকতে না পেরে একপর্যায়ে চলে যান।
এ ঘটনায় সরকার পতনের পর ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর মোহনগঞ্জ থানায় মামলা করেন ফজলুল হক মাসুম। মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩০ জনের নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর দায়ের করা রাজনৈতিক মামলায় রনি তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালীগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিএনপির সাবেক নেতা সিরাজুল ইসলাম মারা গেছেন। রোববার সন্ধ্যায় উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সোমবার জোহরের নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে।
১০ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে কলেজ শাখা ছাত্রদলের এক সদস্যকে তুলে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতনের শিকার মেহেদী হাসান ফারুক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
১৫ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে পিএবি সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক আবদুল মোনাফ দুই দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১৭ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরে চাঁদ উদ্যান হাউজিংয়ে বাড়ি ভেঙে জমি দখলচেষ্টার ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আগেও ছিনতাই ও মারামারির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২০ মিনিট আগে