
গাজীপুরের শ্রীপুরে সেই কালার অ্যান্ড কোং লিমিটেড পোশাক কারখানায় আজও কমপক্ষে ৭০ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের উদ্ধার করে স্থানীয় আলহেরা হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে বেশির ভাগই নারী। এ তথ্য নিশ্চিত করেছেন আলহেরা হাসপাতালের ব্যবস্থাপক মুছা আলিমউল্যা।
আজ বুধবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকার কালার অ্যান্ড কোং লিমিটেড পোশাক কারখানায় মাথা ঘোরা, পেটে ব্যথা, শ্বাসকষ্ট ও বমি ভাবসহ বিভিন্ন উপসর্গ নিয়ে কমপক্ষে ৭০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
এর আগে গতকাল মঙ্গলবার সকালে কারখানাটির ৭০ জন শ্রমিক আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রমিকেরা জানান, আজ সকালে সবাই নিয়মিত কাজে যোগ দেয়। সাড়ে ৯টায় কারখানার পঞ্চম তলার সুইং বিভাগে কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থ বোধ করতে থাকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন অসুস্থ হয়ে ঢলে পড়েন ফ্লোরে। এ সময় একই ধরনের উপসর্গে আরও অনেকে আক্রান্ত হতে থাকে। পরে তাঁদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে পাঠানো হয়।
কারখানার জেনারেল ম্যানেজার সঞ্জীব বলেন, ‘সকাল থেকে কারখানা উৎপাদন শুরু হওয়ার কিছুক্ষণ পর শ্রমিকেরা অসুস্থ হতে থাকে। এটি জিনের আছর হতে পারে। সে কারণে কয়েকজন ইমাম এনে দোয়া পড়ানো হয়েছে।’
আলহেরা হাসপাতালের ব্যবস্থাপক মুছা আলিমউল্যা বলেন, ‘আজও সেই একই কারখানার ৭০ জন্য শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাঁদের সবার চিকিৎসা চলছে।’

কারখানা সুইং অপারেটর মনিরা বেগম বলেন, ‘সকালে ঠান্ডা পরিবেশে সবাই কাজে যোগ দিই। আকাশ মেঘলা থাকায় তেমন গরম ছিল না। তবুও দুই আড়াই ঘণ্টা কাজ করার পর পঞ্চম তলায় প্রথমে অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এর পর বিভিন্ন ফ্লোরে আরও বেশ কজন অসুস্থ হয়ে পড়ে। গতকাল যে ধরনের অবস্থা আজও একই অবস্থা। পরে তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম জানান, সকালে কাজের সময় হঠাৎ বেশ কিছু শ্রমিক অসুস্থ বোধ করলে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে অসুস্থ শ্রমিকদের সার্বিক খোঁজ খবর নেওয়া হয়েছে। এখন পর্যন্ত অসুস্থ হওয়ার কারণ জানা যায়নি। কারণ উদ্ঘাটনের জন্য বিশেষ চিকিৎসকের পরামর্শ নেওয়া হচ্ছে।’

বৈরী আবহাওয়া উপেক্ষা করে বঙ্গোপসাগরে ইলিশ শিকারে গিয়ে তালতলী উপজেলার মধ্য আমখোলা গ্রামের দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও কালাম পাইক ও শহীদুল খান নামে দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
৬ মিনিট আগে
চাঁদপুরের তিন নদীর মোহনায় প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে পাঁচ হাজার বস্তা ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পুরানবাজার ঘাটসংলগ্ন মোহনায় এ দুর্ঘটনা ঘটে। তবে কার্গোতে থাকা মাঝিসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
১০ মিনিট আগে
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-মাচালং সড়কের একাধিক অংশ পানির নিচে তলিয়ে গেছে। এতে সাজেক পর্যটনকেন্দ্রে ৫ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
১৪ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে পদ্মার তীরবর্তী মানুষের বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং প্রস্তুতি জোরদারের লক্ষ্যে ‘পদ্মা পাড়ের জীবনযুদ্ধ’ শীর্ষক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
১৬ মিনিট আগে