গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বামীকে দাফনের এক ঘণ্টা পরই মারা গেছেন তাঁর স্ত্রী। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে স্বামী মো. আবদুল জলিল মিয়ার (৭০) দাফন সম্পন্ন হওয়ার এক ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তাঁর স্ত্রী মোছা. আমিনা বেগম (৬০) মারা যান। একই দিনে অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামের মতিন বাজার এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বুধবার (৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার বিকেল ৪টার দিকে আবদুল জলিল মিয়ার দাফন সম্পন্ন হয়। এর ঠিক এক ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তাঁর স্ত্রী আমিনা বেগম মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর প্রথমে স্ট্রোক করেন আমিনা বেগম। এর প্রায় আড়াই ঘণ্টা পর একই কারণে অসুস্থ হয়ে পড়েন তাঁর স্বামী আবদুল জলিল মিয়া। চিকিৎসা শেষে দুজনই বাড়িতে ছিলেন।
৫ অক্টোবর দিবাগত রাত ১২টার দিকে আবদুল জলিল মিয়া মারা যান। পরদিন মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাঁর দাফন সম্পন্ন করা হয়। দাফন শেষে বাড়িতে ফেরার এক ঘণ্টা পর বিকেল ৫টার দিকে মারা যান আমিনা বেগম। পরে বাদ মাগরিব তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, একই দিনে অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তাঁদের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক নেমে এসেছে।
মৃত দম্পতির ছেলে আলম মিয়া বলেন, তাঁর বাবা-মায়ের মধ্যে অনেক মিল-মহব্বত ছিল। দুজনই একই সময়ে অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। বাবার দাফন শেষ করে বাড়িতে ফেরার কিছুক্ষণ পরই মায়েরও মৃত্যু হয়। একদিনে বাবা-মা দুজনকে হারিয়ে তাঁরা শোকাহত।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ১৫ বছরের জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিক্ষোভকারীদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ।
২১ মিনিট আগে
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে চাঁদপুরের পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অভয়াশ্রমে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। প্রথম দিন নদী ও বড় স্টেশন মাছঘাট ফাঁকা দেখা গেছে। ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ আহরণ, বিক্রি, মজুত ও পরিবহন নিষিদ্ধ।
২৬ মিনিট আগে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বিরোধী দলের উদ্দেশে বলেন, দুই মাস, ছয় মাস যেতে না যেতেই আন্দোলন শুরু করেছেন। এ আন্দোলনের উদ্দেশ্য কি? প্রধানমন্ত্রীর পদত্যাগ করা?
৩২ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে মা-শিশুকে বেত্রাঘাতের অভিযোগ এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে জমি দখলে সহযোগিতার অভিযোগ ওঠায় তাঁদের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
৩৫ মিনিট আগে