
রাজধানীর মোহাম্মদপুরে একটি ফ্ল্যাটের ভেতরেই চলছিল ভেজাল ওষুধ ও নকল প্রসাধনী তৈরির কারবার। গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
আজ বুধবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল্লা আল-মামুন (৪২), মো. সাজু (৩৩) ও মো. সজীব (২৬)।
অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান রোডের ব্লক-সি এলাকার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে বিভিন্ন ধরনের সিরাপ, ক্যাপসুল, শ্যাম্পু, ফেসওয়াশ, হাইজিন ওয়াশ, সাবান, পাউডার ও ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন পণ্য উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে শিশুদের জন্য ব্যবহৃত বিভিন্ন সিরাপও রয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার করা পণ্যের মধ্যে ৮০০ বোতল ‘কিডিকেয়ার সিরাপ প্লাস’, ১৯২ বোতল ‘কিডজ ওমেগা লিকুইড’, ১০০ বক্স ক্যাপসুল, ১৫০ বোতল শ্যাম্পু, ৩০০ পাতা ক্যাপসুল ও পাঁচ কেজি সাদা পাউডার রয়েছে। এ ছাড়া লেবেলবিহীন সিরাপের বোতল, খালি মোড়ক, ট্যাবলেট, ক্যাপসুল সেল এবং বিভিন্ন প্যাকেজিং সামগ্রীও জব্দ করা হয়েছে।
এ ছাড়া ওষুধ তৈরির কাজে ব্যবহৃত তিনটি সিলিন্ডার, দুটি ক্যাপসুল ভরার মেশিন, একটি ফুয়েল লাগানোর মেশিন, ১০ কেজি পলিথিন ফুয়েল, বিভিন্ন যন্ত্রাংশ ও লেবেল লাগানোর সাঁচ উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ভেজাল ও অনুমোদনহীন ওষুধ, বিশেষ করে শিশুদের জন্য ব্যবহৃত পণ্য, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এসব পণ্যের উৎস, প্রস্তুতকারক ও সরবরাহকারীদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় ভেজাল ওষুধ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

লক্ষ্মীপুরের কমলনগরে এক বিধবাকে ধর্ষণের চেষ্টা, মারধর ও হত্যার হুমকির অভিযোগে নোমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। আদালত ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে কমলনগর থানাকে নির্দেশ দিয়েছেন।
৩ মিনিট আগে
সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে তাহিরপুর সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে
৭ মিনিট আগে
প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে মা ইলিশ রক্ষায় শুরু হলো নদ-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা। আজ বুধবার ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৮২ কিলোমিটার দীর্ঘ নদ-নদীতে এ বিধিনিষেধ বলবৎ থাকবে। ইলিশের মৌসুম শেষ হলেও দাম ছিল আকাশচুম্বি। মাছের দেখা না মেলায় হতাশ মৎস্যজীবীরা। গত ৩ মাসে গত বছরের তুলনায় ই
৮ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসা ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানগুলোর সরঞ্জাম জব্দ করা হয়।
৪২ মিনিট আগে