
খুলনা নগরীতে পৃথক ঘটনায় বিউটিশিয়ান ও নারী উদ্যোক্তা মনি খান (৩৮) এবং সিঙ্গাপুরপ্রবাসীর স্ত্রী ইতি আক্তারের (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুটি ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে আত্মহত্যার আশঙ্কা করছে।
গতকাল বুধবার নগরীর করিমনগর মসজিদ লেনের একটি বাসা থেকে সোনাডাঙ্গা থানা-পুলিশ মনি খানের মরদেহ উদ্ধার করে। মনি খান হোসাইন রশিদ খানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে মনি খান ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন। বুধবার দীর্ঘ সময় দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে মনিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মনি খান করিমনগর মসজিদ লেনের আজাদুল হকের ভাড়াটিয়া ছিলেন। তিনি পেশায় বিউটিশিয়ান ও নারী উদ্যোক্তা ছিলেন। পারিবারিক কলহের জেরে মনি খান আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
অন্যদিকে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডালমিল পুলিশ ফাঁড়ি-সংলগ্ন একটি ভবন থেকে ইতি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ইতি সিঙ্গাপুরপ্রবাসী হৃদয়ের স্ত্রী ছিলেন।
সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক সাইফুর রহমান বলেন, ইতি ডালমিল পুলিশ ফাঁড়ি-সংলগ্ন ভবনের নিচতলায় বোনের সঙ্গে থাকতেন। দুই কক্ষের একটিতে ইতি এবং অন্যটিতে তাঁর বোন থাকতেন।
সাইফুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রবাসী স্বামী হৃদয়ের সঙ্গে ইতির কয়েক দিন ধরে মনোমালিন্য চলছিল। বুধবার রাত আটটার দিকে ইতি কক্ষের দরজা বন্ধ করে দেন। পরে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পুলিশ ইতির মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।

নাটোরে শিশুদের তুচ্ছ বিরোধের জেরে সাত বছরের এক শিশুর হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিল আহমেদ নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
আদালতের নির্দেশনা না মানা, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে উদ্যোগ না নেওয়া এবং অসদাচরণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
স্বৈরাচারের পতনের পর শুধু ক্ষমতার হাতবদল হলে চলবে না। সমাজের নানা সংকট নিয়ে মানুষের মধ্যে সংলাপও জরুরি। গণতন্ত্র, ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে দরকার যুক্তিনির্ভর আলোচনা। আর এই আলোচনায় ডিজিটাল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে এটি বাড়াতে পারে বিভাজন ও মেরুকরণ...
৩ ঘণ্টা আগে