
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর তাঁদের বিরুদ্ধেই বিএনপি-ছাত্রদলের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে আজ বুধবারের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বানচালের উদ্দেশ্যে জেলার আহ্বায়ক ও সদস্যসচিবসহ শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
এই হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক (সিলেট বিভাগ) নাহিদ উদ্দিন তারেক। তিনি জানান, উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রা রোডম্যাপ অনুযায়ী আজ মৌলভীবাজার জেলার দুটি পদযাত্রা সাময়িক স্থগিত থাকবে। এর পরিবর্তে আজ বেলা ৩টায় হবিগঞ্জ শহরে এনসিপির ওপর বিএনপির ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে।
তিনি আরও জানান, বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ঘটনায় পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাঁদের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মোবাইল চুরির অভিযোগে আটক...
৩০ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে যুবলীগ নেতা মনোয়ার হোসেন মণ্ডল জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা শাখার সহসভাপতি।
২ ঘণ্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২০) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে বেধরক মারপিট করে একটি পা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর মাথার চুলও কেটে দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মন্দির, স্কুল ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর এবং স্থাপনা খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ তুলেছেন স্থানীয় অধিবাসীরা। শুক্রবার দুপুরে উপজেলার মিঠিপুর ইউনিয়নের মিঠিপুর দাশপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে...
২ ঘণ্টা আগে