
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে কথা-কাটাকাটির জেরে আব্দুল মান্নান (৬২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই গ্রামের মো. মোজাম্মেল (৪৫) এ ঘটনায় জড়িত বলে দাবি করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আস্তানা শরীফ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আব্দুল মান্নানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল মান্নান ওই ওয়ার্ডের হাফেজ বজলুর রহমান বাড়ি এলাকার নূর আহমেদের ছেলে। অভিযুক্ত মোজাম্মেল একই এলাকার মো. ছুফিরের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমঘটিত বিয়ে নিয়ে গতকাল সকাল থেকে মোজাম্মেলের সঙ্গে মান্নানের এক চাচাতো ভাইয়ের বিরোধ চলছিল। সন্ধ্যার পর স্থানীয় বাজারে ওই চাচাতো ভাইকে হত্যার হুমকি দেন মোজাম্মেল। এর প্রতিবাদ করলে মান্নানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হলেও তাঁদের মধ্যে ক্ষোভ থেকে যায়।
স্বজন ও স্থানীয়দের অভিযোগ, এরই জেরে রাত আটটার দিকে এশার নামাজে যাওয়ার পথে অন্ধকারাচ্ছন্ন এলাকায় মান্নানকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন মোজাম্মেল। তাঁর ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। চিৎকার শুনে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের ছেলে মো. মুন্নার দাবি, তাঁর বাবাকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়।
চমেক হাসপাতালে নিহতের স্বজন ও স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় তাঁরা আতঙ্কিত।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশের চেষ্টা চলছে।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা ও চিকিৎসক সংকট নিয়ে সাংবাদিকের করা ফেসবুক পোস্টের স্ক্রিনশট দিয়ে ওই সাংবাদিককে উদ্দেশ্য করে অশালীন ভাষায় পোস্ট করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা...
৩১ মিনিট আগে
ভোলার চরফ্যাশনে দেড় লাখ টাকা মূল্যের ৫০০ পিস ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়...
১ ঘণ্টা আগে
আবুল মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে মাঝেমধ্যে তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা দিত। পাশাপাশি পরিবারে ছিল চরম অভাব-অনটন। একসময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও প্রায় পাঁচ বছর ধরে অসুস্থ থাকায় তিনি আর সেই কাজ করতে পারছিলেন না। পরে ধারদেনা করে বাড়ির সামনে একটি ছোট চায়ের দোকান দেন।
১ ঘণ্টা আগে
সকালে ফরিদপুর থেকে ছেড়ে আসা ‘জে.আর পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গা থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সঙ্গে সঙ্গে মহাসড়কের পাশে থাকা পুকুরে গিয়ে পড়ে এবং ট্রাকটি রাস্তার ওপরেই উল্টে যায়।
১ ঘণ্টা আগে